Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2026, 07:30 pm
Last modified: 12 October, 2026, 07:37 pm

Related News

  • সৌদি আরবে বাংলাদেশি মিশনে জনবল সংকট, প্রবাসীদের সেবা দেওয়ার চ্যালেঞ্জে মিশনগুলো 
  • চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ট্রাভেল এজেন্সির সদস্য
  • উপসাগরীয় দেশগুলোর সামরিক বাহিনীকে কেন ফাঁপা ও অসার দেখাচ্ছে
  • রিয়াদের বিমানবন্দর আবারও হুথি নিশানায়, সৌদি তেলের একাধিক স্থাপনায় অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করলো বিমান

মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ

তিনি বলেন, আমরা মক্কা প্যাক্টে এখনও যোগ দেইনি। যে‌হেতু আমরা মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে এখনও যোগ দেইনি। সুতরাং, সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।
টিবিএস রিপোর্ট
12 October, 2026, 07:30 pm
Last modified: 12 October, 2026, 07:37 pm
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে পবিত্র মক্কা-মদিনা কোনো নিরাপত্তা হুমকির মুখে পড়লে সৌদি আরবকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তূত রয়েছে।

তিনি বলেন, মক্কা-মদিনায় কোনো থ্রেট এলে আমরা বসে থাকব না। আমরা অবশ্যই তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব।

আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)- আয়োজিত 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা'- শীর্ষক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পবিত্র দুই নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবকে সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, মক্কা-মদিনা সারা বিশ্বের মুসলমানদের কাছে ঐক্যের জায়গা। এটা সাধারণ কোনো কূটনীতির বিষয় নয়। এক্ষেত্রে আমাদের আবেগ কাজ করে। 

তিনি বলেন, সেই জায়গাটা থেকে যদি মক্কা-মদিনায় এরকম কোনো থ্রেট আসে, বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি; আমরা বসে থাকব না। অবশ্যই তাদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দেব।

তবে প্রস্তাবিত 'মক্কা চুক্তি'তে বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, আমরা মক্কা প্যাক্টে এখনও যোগ দেইনি। যে‌হেতু আমরা মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে এখনও যোগ দেইনি। সুতরাং, সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।

তিনি জানান, তবে সৌদি আরবের যেখানে ঘটনাটি ঘটেছে তাতে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। আমরা চাই অবিলম্বে এমন হামলা বন্ধ হোক।

শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফে সৌদি ক্রাউন প্রিন্সকে একটি চিঠিও দেওয়া হয়েছে। আমরা সৌদি আরবের সাধারণ মানুষ এবং সরকারের পাশে আছি।

Related Topics

টপ নিউজ

শামা ওবায়েদ ইসলাম / সৌদি আরব / হামলা / পররাষ্ট্র প্রতিমন্ত্রী / মক্কা-মদিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • সৌদি আরবে বাংলাদেশি মিশনে জনবল সংকট, প্রবাসীদের সেবা দেওয়ার চ্যালেঞ্জে মিশনগুলো 
  • চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ট্রাভেল এজেন্সির সদস্য
  • উপসাগরীয় দেশগুলোর সামরিক বাহিনীকে কেন ফাঁপা ও অসার দেখাচ্ছে
  • রিয়াদের বিমানবন্দর আবারও হুথি নিশানায়, সৌদি তেলের একাধিক স্থাপনায় অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করলো বিমান

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net