Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মেলেনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2026, 02:55 pm
Last modified: 04 October, 2026, 02:55 pm

Related News

  • গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন মেলেনি
  • বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরের জামিনের শুনানি ৪ অক্টোবর
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মেলেনি

টিবিএস রিপোর্ট
04 October, 2026, 02:55 pm
Last modified: 04 October, 2026, 02:55 pm
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর বারিধারায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় গ্রেপ্তার ১৭ বছর বয়সী কিশোরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে ওই কিশোরের পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মোস্তফা খান। শুনানিতে তিনি বলেন, 'ঘটনার দিন মূল গাড়িচালক কৌশলে বাঁ পাশ দিয়ে বের হয়। এই শিশু নির্দোষ, তাই আমরা তার জামিন চাই।' 

তিনি আরও যুক্তি দেন, এই মামলায় সর্বোচ্চ তিন থেকে পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবে তারা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারকে সেই ক্ষতিপূরণ দিয়ে এসেছেন। বাদীপক্ষও আদালতে উপস্থিত রয়েছে এবং জামিনে তাদের কোনো আপত্তি নেই। এ সময় আদালতের বেঞ্চে বসে থাকা নিহতের বাবা ও ভাই এজলাসের সামনে গিয়ে দাঁড়ান।

আসামিপক্ষের আইনজীবী বলেন, অভিযুক্ত ব্যক্তি একজন শিশু এবং সে জামিন পাওয়ার হকদার। এ সময় আদালত জানতে চান অভিযুক্ত কত দিন ধরে হাজতে রয়েছে। উত্তরে আইনজীবী জানান, আজ পর্যন্ত সে ১২ দিন ধরে হাজতে রয়েছে।

এরপর রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান আদালত। জবাবে পাবলিক প্রসিকিউটর বলেন, এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর মামলা। ওই কিশোরের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তার গাড়ি চালানোর অনুমতিও নেই। তাই রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করছে।

শুনানি চলাকালে বিচারক মন্তব্য করেন, 'শিশুর কি আর লাইসেন্স থাকে?' তখন আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, ঘটনার সময় ওই শিশু চালকের আসনে ছিল না।

এ পর্যায়ে বিচারক আসামিপক্ষের আইনজীবীর কাছে জানতে চান, 'এখন জামিন পেলে সমাজে কি মেসেজ যাবে?'

আসামি পক্ষের আইনজীবী বলেন, 'আইন অনুযায়ী সে গ্রেপ্তার হয়েছে। তাদের আপস হয়েছে। গ্রেপ্তার হয়ে হাজতে আছে। তারপর আইন অনুযায়ী জামিন পেয়েছে। এটাই।' 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর গুলশান-১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ সেপ্টেম্বর একই ট্রাইব্যুনাল তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দেন। সেদিন তার জামিনের আবেদন করা হলে আদালত ২৫ সেপ্টেম্বর আংশিক শুনানি শেষে আজ রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছিলেন।

গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গুলশান থানাধীন বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে সেখানে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করেন নিহত মেহেদীর ভাই মোক্তাদীর ইসলাম। এজাহারে ওই কিশোরের নাম উল্লেখ না করে আকাশ মারাক (৪৪) নামের এক ব্যক্তিকে গাড়িচালক হিসেবে আসামি করা হয়। তবে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।
 
Related Topics

টপ নিউজ

বারিধারা / কিশোর / গাড়িচাপা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন মেলেনি
  • বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরের জামিনের শুনানি ৪ অক্টোবর
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
  • রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net