Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 October, 2026, 11:05 pm
Last modified: 01 October, 2026, 11:10 pm

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • নির্ধারিত সময়ের আগে জমায় কর ছাড়ের সুবিধা পেতে আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ
  • ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার

বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর প্রান্তিক পর্যন্ত ট্রেজারি বিল-বন্ডের ক্যালেন্ডার প্রকাশ করেছে। এতে দেখা যায়, সরকার নিট ৩০ হাজার ১০৭ কোটি টাকা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে ধার নেবে। আগের সেপ্টেম্বর প্রান্তিকের নিট ধার নেওয়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকার বেশি। 
টিবিএস রিপোর্ট
01 October, 2026, 11:05 pm
Last modified: 01 October, 2026, 11:10 pm
গ্রাফিক্স: মেহেদী হাসান মারুফ/টিবিএস

চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাত থেকে নিট ৩০ হাজার ১০৭ কোটি টাকা ধার নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর প্রান্তিক পর্যন্ত ট্রেজারি বিল-বন্ডের ক্যালেন্ডার প্রকাশ করেছে। তাতে দেখা যায়, সরকার নিট ৩০ হাজার ১০৭ কোটি টাকা ট্রেজারি বিল বন্ডের মাধ্যমে ধার নেবে। আগের সেপ্টেম্বর প্রান্তিকের নিট ধার নেওয়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকার বেশি। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার থেকে সরকার ২৯ হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় করেছে, যা গত অর্থবছরের থেকে ৫.২৫ শতাংশ কম। আবার সরকারি কর্মকর্তাদের নতুন পে স্কেল বাস্তবায়ন করার কারণে সরকারের অর্থের চাহিদা বেড়েছে।

এ বছরের জুলাই, ডিসেম্বর ও আগামী বছরের জুলাইতে তিন ধাপে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর করার পর ২০২৮ সালের জানুয়ারিতে সব ধরনের ভাতা পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে তিন বছরে মোট ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে, যার মধ্যে চলতি বছর অতিরিক্ত ব্যয় হবে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা। অর্থাৎ, এ ব্যয় মেটানোর জন্য সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া বাড়াচ্ছে।

অর্থনীতিবিদরা বলছেন, সরকার মূলত এ পরিমাণ অর্থ যে ব্যাংকিং খাত থেকে নেবে, তা কোন কোন খাতে বিনিয়োগ করবে, সেটি অর্থমন্ত্রণালয় বরাদ্দ ঠিক করে। তবে অতিরিক্ত ব্যাংক খাত থেকে সরকার ধার করলে বাজেটে সুদ বাবদ ব্যয় বাড়বে। তখন রাজস্ব আদায়ে আরো চাপ তৈরি হবে। 

এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশ ফেলো ফাহমিদা খাতুন বলেন, "সরকার ব্যাংক খাত থেকে অর্থ ধার করছে, তাতে বোঝা যায় সরকারের কোষাগারে তারল্য সংকট রয়েছে। তবে সরকার বেশি ব্যাংক থেকে টাকা ধার করছে, যা সাসটেইনেবল মেথোড নয়।"

তিনি বলেন, সরকার যে অর্থ ব্যাংক থেকে ধার নিচ্ছে, সেটা তো সরকারকে আবার ফেরত দেওয়া লাগবে। তাহলে সরকার তখন সেই অর্থ কোথা থেকে জোগার করবে, সেটাই দেখার বিষয়।"

তিনি আরও বলেন, "ঋণের চাহিদা যখন বাড়বে তখন বেসরকারি খাতে প্রভাব পড়তে পারে। বর্তমানে ব্যাংকে তারল্যের অবস্থা ভালো রয়েছে। তবে ক্রমান্বয়ে ধার বাড়তে থাকলে ব্যাংকিং খাতের ওপর এক ধরণের প্রভাব পড়বে।''

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল ড. মো. এজাজুল ইসলাম বলেন, "পে স্কেল বাস্তবায়নের কারণে সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন। অর্থায়নের জন্য সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, যা বাজেটে সুদ বাবদ ব্যয় বাড়বে। তখন রাজস্ব আদায়ের ওপর আরও বেশি জোর দিতে হবে।" 

এ বিষয়ে একজন ব্যাংকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেহেতু বেসরকারি খাতে ঋণের চাহিদা নেই, সুতরাং এই মুহূর্তে তেমন কোনো প্রভাব পড়ছে না। আর অনেকগুলো বাণিজ্যিক ব্যাংকে তারল্য পর্যাপ্ত পরিমাণ রয়েছে। তবে যখন ঋণের চাহিদা বাড়বে তখন বেসরকারি খাতে প্রভাব পড়তে পারে। তাছাড়া সরকারের অতিরিক্ত ব্যাংক নির্ভরতা থেকে বেড়িয়ে আসতে হবে।

Related Topics

টপ নিউজ

ধার করা / ব্যাংক / বন্ড / পে স্কেল / রাজস্ব / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • নির্ধারিত সময়ের আগে জমায় কর ছাড়ের সুবিধা পেতে আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ
  • ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net