Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2026, 07:15 pm
Last modified: 27 September, 2026, 07:21 pm

Related News

  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফেরানো হবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • শেরেবাংলা নগরে বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক

রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির বলেন, ‘আপনার [স্বরাষ্ট্রমন্ত্রী] অধীনে প্রতিটি থানা ও প্রশাসন থাকা সত্ত্বেও আপনি জানেন না যে রাতেই মামলা দায়ের করা হয়েছে। আপনি কি বিএনপির পিআর ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন না কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন?’
টিবিএস রিপোর্ট
27 September, 2026, 07:15 pm
Last modified: 27 September, 2026, 07:21 pm
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (বায়ে) ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির (ডানে)। কোলাজ: টিবিএস

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিজের 'ব্রাউনফিশ' স্টুডিওতে হামলার ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করার কথা জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এক বক্তব্যের প্রেক্ষিতে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান প্রশ্ন তুলে বলেন, 'ভোর ৪টা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে ক্যান্টনমেন্ট থানায় বসে থেকে মামলা করে এলাম। আপনি জানেনও না যে, মামলা দায়ের করা হয়েছে। আপনার কাছে সেই তথ্যই নেই। আপনি কতটুকু বিচ্ছিন্ন আপনার দেশের নাগরিকদের সাথে, দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে, তা এতেই স্পষ্ট।'

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য হালনাগাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সালমান আরও বলেন, 'আপনার [স্বরাষ্ট্রমন্ত্রী] অধীনে প্রতিটি থানা ও প্রশাসন থাকা সত্ত্বেও আপনি জানেন না যে রাতেই মামলা দায়ের করা হয়েছে। আপনি কি বিএনপির পিআর ক্রাইসিস ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছেন না কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন?'

ভিডিও বার্তায় সালমান স্মরণ করিয়ে দেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল সাংবিধানিক দায়িত্ব।

কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চান না জানিয়ে এই কনটেন্ট নির্মাতা স্পষ্ট করেন, 'আমি আওয়ামী লীগের আমল থেকে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি। অন্তর্বর্তী সরকারের সময় বলেছি এবং বর্তমান সরকার ক্ষমতায় থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ায় তাদের সময়েও কথা বলব।'

এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এবং বলেছেন, তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি; চাইলে দিতেন। যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলেই দিতেন—তাহলে এটা চিহ্নিত কেউ না।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এখন আমার দিকেও আঙুল তুলেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি। আর এই ঘটনাটায় তিনি ভুক্তভোগী হয়েছেন। সেটা আমরা দেখেছি।'

তিনি আরও বলেন, 'ফেসবুকে লাইভে এসে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, সেটা বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। আবার বলছেন যে, বিএনপি চাঁদাবাজ দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। যদি তিনি কোনো মামলা করেন সুনির্দিষ্টভাবে, সেটা তদন্ত হবে।'

একই সংবাদ সম্মেলনে রাজধানী ও ইসিবি চত্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে পুলিশের কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / সালাহউদ্দিন আহমদ / সালমান মুক্তাদির / ব্রাউনফিশ / হামলা / চাঁদাবাজি / চাঁদাবাজির অভিযোগ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: জামায়াত এমপির জামাতাসহ ৩ জন কারাগারে
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমনভাবে ফেরানো হবে, যেন বাতিল করতে গণভোটের প্রয়োজন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • শেরেবাংলা নগরে বিএনপি নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net