Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
অ্যাসিটেট টো আমদানিতে ৩২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ, নজরদারিতে সাপ্লাই চেইন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2026, 10:15 pm
Last modified: 23 September, 2026, 10:18 pm

Related News

  • শিল্প প্রবৃদ্ধিতে স্থবিরতা: চার বছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ৪৫ শতাংশ; গতি হারাচ্ছে বিনিয়োগ
  • ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল
  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • ভারতীয় ইলিশ বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে, ৫০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর

অ্যাসিটেট টো আমদানিতে ৩২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ, নজরদারিতে সাপ্লাই চেইন

এনবিআর জানায়, আলোচ্য প্রতিষ্ঠানের নামে এক বছরেই আমদানি হয়েছে ৩.৬৩ লাখ অ্যাসিটেট টো, যা ইতোমধ্যে খালাস করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে রাজস্ব প্রশাসনে।
টিবিএস রিপোর্ট
23 September, 2026, 10:15 pm
Last modified: 23 September, 2026, 10:18 pm
অ্যাসিটেট টো। ছবি: সংগৃহীত

সিগারেটের ফিল্টার তৈরির অন্যতম প্রধান কাঁচামাল 'সেলুলোজ অ্যাসিটেট টো' আমদানিকারকের তথ্য খুঁজতে গিয়ে দেখা গেল প্রতিষ্ঠানটির অস্তিত্ব নেই। অথচ প্রতিষ্ঠানটি আমদানি করছে লাখ লাখ কেজি সিগারেটের দামি এ কাঁচামাল। 

গত ১৮ আগস্ট 'ইউনিক ট্রেডারস' নামের একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা দুই কনটেইনারে ৪৮ হাজার কেজির বেশি অ্যাসিটেট চট্টগ্রাস কাস্টমস হাউজে আটক করে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর কথিত আমদানিকারককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে সরাসরি জড়িত রাজস্বের পরিমাণ ১৬ কোটি টকার বেশি।

অন্যদিকে এনবিআর হিসাব করে দেখেছে, এই কাঁচামালে সিগারেট তৈরি করা হলে তার সম্ভাব্য রাজস্বের পরিমাণ হতো ৩২৪ কোটি টাকা—যা অবৈধ উপায়েই বিক্রি হতো।

এনবিআর জানায়, আলোচ্য প্রতিষ্ঠানের নামে এক বছরেই আমদানি হয়েছে ৩.৬৩ লাখ অ্যাসিটেট টো, যা ইতোমধ্যে খালাস করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে রাজস্ব প্রশাসনে।

এদিকে এনবিআরের গোয়েন্দা দল আলোচ্য প্রতিষ্ঠান ছাড়াও আরো চারটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে, যারা এমন অস্বাভাবিক অ্যাসিটেট টো আমদানি করেছে। এসব প্রতিষ্ঠানের বিষয়েও এখন খোঁজ নেওয়া হচ্ছে।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়, অ্যাসিটেট টো আমদানির তথ্য বিশ্লেষণ করতে গিয়ে সিআসি আরো চারটি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে, যাদের নিবন্ধিত ঠিকানায় বাস্তব ব্যবসায়িক কার্যক্রম না থাকার তথ্য ইতোমধ্যে পাওয়া গেছে।

এছাড়া প্রতিষ্ঠানগুলো ভ্যাট রিটার্ন এবং অন্যান্য দাখিলপত্র জমা দেয় না এবং ভ্যাট-সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদিও সংশ্লিষ্ট বিভাগে দাখিল করছে না বলেও জানতে পেরেছে গোয়েন্দা বিভাগ।
 
Related Topics

টপ নিউজ

সিগারেট / কাঁচামাল / অ্যাসিটেট টো / আমদানি / রাজস্ব ফাঁকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • শিল্প প্রবৃদ্ধিতে স্থবিরতা: চার বছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ৪৫ শতাংশ; গতি হারাচ্ছে বিনিয়োগ
  • ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল
  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • ভারতীয় ইলিশ বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে, ৫০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net