Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
এসএসসির খাতা দেখায় ভুল, দুই বছরের শাস্তির আওতায় যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 September, 2026, 09:15 pm
Last modified: 23 September, 2026, 09:22 pm

Related News

  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, হবে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

এসএসসির খাতা দেখায় ভুল, দুই বছরের শাস্তির আওতায় যশোর বোর্ডের ১,৬৮৪ পরীক্ষক

পুনর্নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এক হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে মূল ফলাফলে অকৃতকার্য (ফেল) হওয়া ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে এবং ১ হাজার ৩০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।
টিবিএস রিপোর্ট
23 September, 2026, 09:15 pm
Last modified: 23 September, 2026, 09:22 pm
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার খাতা দেখায় ভুলের কারণে শাস্তির আওতায় আনা হচ্ছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে। আগামী দুই বছরের জন্য তাদের এসএসসি পরীক্ষার খাতা দেখার কাজ থেকে বিরত রাখা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ভুল ফলাফল প্রকাশের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষকদের এমন গাফিলতি বা ভুল কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরদিন থেকে টানা সাত দিন পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময়ের মধ্যে ৮৮ হাজার ৯৭ জন পাস করা শিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী মোট ৭৪ হাজার ৭১৭টি পত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। 

পুনর্নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এক হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে মূল ফলাফলে অকৃতকার্য (ফেল) হওয়া ৩৮০ জন শিক্ষার্থী নতুন করে পাস করেছে এবং ১ হাজার ৩০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী। 

পুনর্নিরীক্ষায় বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলে পরিবর্তনের পরই খাতা মূল্যায়নে গাফিলতি ও ভুল করা এক হাজার ৬৮৪ জন শিক্ষককে শনাক্ত ও তালিকাভুক্ত করা হয়। বোর্ডের এ সিদ্ধান্তের ফলে আগামী দুই বছর তারা পাবলিক পরীক্ষার কোনো খাতা মূল্যায়নের সুযোগ পাবেন না।
 
Related Topics

টপ নিউজ

যশোর বোর্ড / পরীক্ষক / শাস্তির আওতায় / এসএসসি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, হবে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী
  • কারিকুলাম বদল, করোনার শিক্ষাক্ষতি—এসএসসিতে পাসের হার কমার নেপথ্যে যেসব কারণ
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net