Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
প্রথম দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁলো চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 June, 2021, 02:35 pm
Last modified: 21 June, 2021, 04:21 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল সহ-সভাপতি আউয়াল
  • অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

প্রথম দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁলো চীন

পুরো বিশ্বে যত ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার প্রায় ৪০ শতাংশই চীনে দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
21 June, 2021, 02:35 pm
Last modified: 21 June, 2021, 04:21 pm
ছবি: রয়টার্স

প্রথম দেশ হিসেবে চীন কোভিড-১৯ এর ১০০ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন দেওয়ার মাইলফলক ছুঁয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, গত শনিবার পর্যন্ত দেশটিতে ১০১ কোটি ৪ লাখ ৮৯ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর আগের দিন দিন পর্যন্ত পুরো বিশ্বে ২৫০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

পুরো বিশ্বে যত ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার প্রায় ৪০ শতাংশই চীনে দেওয়া হয়েছে।

গত ২৭ মার্চ ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়, যুক্তরাষ্ট্রে তার দুই সপ্তাহ আগেই এই মাইলফলক ছোঁয়। তবে খুব দ্রুতই বেগবান হয় চীনের টিকাদান কর্মসূচি। শুধু মে মাসেই দেশটিতে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়। 

"১০ কোটি ডোজ থেকে ২০ কোটি ডোজ টিকা দিতে চীনের সময় লাগে ২৫ দিন, ২০ কোটি থেকে ৩০ কোটি দিতে ১৬ দিন, ৮০ কোটি ডোজ দেওয়ার পর ৯০ কোটি দিতে সময় লাগে মাত্র ৬ দিন," জানানো হয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে।

বেশ সফলভাবেই মহামারির সংক্রমণ রোধ করেছে চীন। উত্তর আনহুই ও লিয়াওনিং প্রদেশ ও দক্ষিণাঞ্চলের গুয়াংদংয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় এ অঞ্চলগুলোর মানুষ ভ্যাকসিন নিতে ছুটছেন।

১৮ বছরের কম বয়সীদেরও ভ্যাকসিন দেওয়া শুরু করেছে চীন। কিশোর বয়সীদের সিনোফার্ম ও সিনোভ্যাকের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিন নেওয়ার উপযোগী জনগোষ্ঠীর ৭০ শতাংশকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। এনএইচসির সহকারি প্রধান জেং ইয়িজিনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া। 

চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। একারণেই প্রতি একশো জন মানুষের মধ্যে ভ্যাকসিন দেওয়ার হিসেবে এখনো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে পিছিয়ে আছে দেশটি।

তবে দেশটির টিকাদান কর্মসূচি একই গতিতে এগিয়ে গেলে শীঘ্রই শতকরা হিসেবেও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকেও ছাড়িয়ে যাবে। 

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বে কোভিডজনিত কারণে এ পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

  • সূত্র: সিএনএন
     
Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / টিকাদান / চীন / কোভিড-১৯ / কোভিড-১৯ ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচিত ছাত্রদল সহ-সভাপতি আউয়াল
  • অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net