Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  

আন্তর্জাতিক

সিএনএন
18 September, 2026, 05:35 pm
Last modified: 18 September, 2026, 05:51 pm

Related News

  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট  

তবে, ৯৬ বছর বয়সী বাফেট ‘চেয়ারম্যান ইমেরিটাস’ হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন তারই ছেলে হাওয়ার্ড বাফেট।
সিএনএন
18 September, 2026, 05:35 pm
Last modified: 18 September, 2026, 05:51 pm
ওয়ারেন বাফেট। ছবি: রয়টার্স

কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বিশ্বখ্যাত কনগ্লোমারেট প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত বছরের শেষের দিকে সিইও হিসেবে নিজের বহু দশকের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন। এবার ১৯৭০ সাল থেকে টানা সামলে আসা চেয়ারম্যানের পদটিও ছেড়ে দিলেন তিনি। 

বার্কশায়ার হ্যাথাওয়ে জানিয়েছে, ৯৬ বছর বয়সী বাফেট একেবারে বিদায় নিচ্ছেন না; তিনি 'চেয়ারম্যান ইমেরিটাস' হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন তারই ছেলে হাওয়ার্ড বাফেট। ১৯৯৩ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

'ওমাহার ওরাকল' নামে খ্যাত ওয়ারেন বাফেট তার 'ভ্যালু ইনভেস্টিং' তত্ত্বকে কাজে লাগিয়ে বার্কশায়ারকে বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠানে রূপান্তর করেন। প্রতিনিয়ত সাধারণ বাজার সূচককেও ছাপিয়ে গেছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগে অভাবনীয় সাফল্যের পাশাপাশি তিনি বিশ্বের ১০ম শীর্ষ ধনী এবং অন্যতম সেরা দাতা হিসেবেও পরিচিতি লাভ করেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

তবে, বাফেটের চেয়ারম্যান পদ ছাড়ার খবরে বার্কশায়ারের শেয়ারে বড় কোনো প্রভাব পড়েনি, শেয়ারের দামও প্রায় অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার বার্কশায়ারের শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে বাফেট জানান, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পেছনে একটি বড় কারণ হলো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) গ্রেগ অ্যাবেল তার প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করছেন।

তবে একই চিঠিতে তিনি নিজের বয়সের বিষয়টি খোলামেলা স্বীকার করেন। চিঠিতে বাফেট আরো লেখেন, 'মহাকাল বা সময় সব সময় জয়ী হয়। তবে সময় আমার প্রতি বেশ সদয় ছিল। বার্কশায়ার আজ যে পর্যায়ে পৌঁছেছে, তা দেখে যাওয়ার সুযোগ আমি পেয়েছি এবং সামনে যা আসছে তা নিয়ে আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী।'
 
Related Topics

টপ নিউজ

ওয়ারেন বাফেট / বার্কশায়ার হ্যাথওয়ে / চেয়ারম্যান / বিনিয়োগকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডিসহ ৪ পরিচালকের পদত্যাগ
  • অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল
  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net