Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
নাগরিকত্ব আইন: ভারতের উত্তরপ্রদেশে নিরাপত্তা জোরদার, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক

ইউএনবি
27 December, 2019, 06:40 pm
Last modified: 27 December, 2019, 06:50 pm

Related News

  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা

নাগরিকত্ব আইন: ভারতের উত্তরপ্রদেশে নিরাপত্তা জোরদার, ইন্টারনেট বন্ধ

শুক্রবার আইনটি নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ২০ জন নিহত হন।
ইউএনবি
27 December, 2019, 06:40 pm
Last modified: 27 December, 2019, 06:50 pm

ভারতের উত্তরপ্রদেশে শুক্রবার বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদের জেরে ২১টি জেলায় নিরাপত্তা জোরদার এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার আইনটি নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ২০ জন নিহত হন।

কর্তৃপক্ষ স্পর্শকাতর এলাকায় কয়েকশ পুলিশ সদস্য মোতায়েন করেছে এবং রাজ্যের ২১টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে।

রাজ্যের একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমরা সাবধানতা অবলম্বন করছি।’

রাজ্যটিতে সহিংস অন্দোলনের জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্থানীয় সরকার ৪৯৮ জন ব্যক্তিকে নোটিশ দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ স্পর্শকাতর এলাকার পরিস্থিতি নজরে রাখতে ক্যামেরা সজ্জিত ড্রোন মোতায়েন করেছে।

রাজ্যে নিহতের সংখ্যা নিয়ে কর্তৃপক্ষ কঠোর গোপনীয়তা রাখছে। তারা বলছে ১৫ জনের বেশি নিহত হয়নি। তবে, মৃত্যুর ঘটনা নিয়ে স্থানীয় টিভি চ্যানেল এনডিটিভি২৪ বলেছে, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ এ।

রাজ্যের পুলিশ প্রধান বলেছেন, পুলিশ রাজ্যের কোথাও বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে যে ১ হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫ হাজারের অধিককে আটক করা হযেছে।

উত্তর প্রদেশে ২০ জন নিহত হওয়ার সাথে ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে দেশজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

চলতি মাসের ১১ ডিসেম্বর  ভারতের জাতীয় সংসদে আইনটি পাসের পর বিক্ষোভ শুরু হয়। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা এবং গুয়াহাটিসহ প্রায় সব রাজ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।

নয়াদিল্লি পুলিশ জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা এম এস রন্ধাওয়া গণমাধ্যমকে বলেছেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ কয়েকটি এলাকায় বিভিন্ন বাহিনীর কয়েকটি সংস্থা মোতায়েন করেছে। এছাড়া গুজব রোধ করতে পুলিশ সামাজিক যোগাযোগের সাইটগুলোও পর্যবেক্ষণ করছে।’

গত সপ্তাহে দিল্লি কর্তৃপক্ষ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল।

ভারতের নরেন্দ্র মোদি সরকার আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু ধর্ম, শিখ, বৌদ্ধ, জৈন, ফার্সি এবং খ্রিস্টান ধর্মের অবৈধ অভিবাসীদের দ্রুত ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছে। তবে এটি মুসলিম অভিবাসীদের নাগরিকত্বের জন্য বৈষম্যমূলক বলে অনেকে বলে আসছেন।

ভারতের বিরোধীদল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আইনটিকে ভারতের সংবিধানে নীতির বিপরীত বলে সমালোচনা করেছে। তারা বলছে এটি মুসলমানদের বিতাড়িত করার একটা ষড়যন্ত্র।
 
Related Topics

টপ নিউজ

ভারতের নাগরিকত্ব আইন / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net