Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক

দ্য হিন্দু ও সিএনএননিউজ১৮
05 September, 2026, 11:15 am
Last modified: 05 September, 2026, 11:35 am

Related News

  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় ৯ বস্তা গাঁজাসহ পুকুরে মাইক্রোবাস
  • পুলিশের অভিযানে চার মাসে গ্রেপ্তার প্রায় ২ লাখ, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক
  • বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে

গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, চূড়ান্ত নিশ্চিতকরণ টেস্টের ফলাফলে এয়ার ইন্ডিয়ার ওই প্রধান পাইলটের দেহে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে।
দ্য হিন্দু ও সিএনএননিউজ১৮
05 September, 2026, 11:15 am
Last modified: 05 September, 2026, 11:35 am
ছবি: রয়টার্স

সাইকোঅ্যাকটিভ মাদক (মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টিকারী পদার্থ) পরীক্ষায় পজিটিভ হওয়ায় দিল্লি-ফুকেট ফ্লাইটের পাইলটকে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাইলটকে বরখাস্তের সিদ্ধান্ত জানায় এয়ার ইন্ডিয়া। এর আগে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) প্রাথমিক প্রতিবেদনে ওই পাইলটের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) সুপারিশ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রের বরাতে তাদের প্রতিবেদনে জানিয়েছিল, চূড়ান্ত নিশ্চিতকরণ টেস্টের ফলাফলে এয়ার ইন্ডিয়ার ওই প্রধান পাইলটের দেহে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, 'নিশ্চিতকরণ পরীক্ষায় বিমানের প্রধান পাইলটের শরীরে সাইকোঅ্যাকটিভ মাদকের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি গুরুতর। তাই পাইলটের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে ডিজিসিএকে সুপারিশ করেছে এএআইবি।'

প্রতিবেদনটির চূড়ান্ত তদন্ত শেষ হতে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি অল্প সময়ের জন্য উচ্চতা হারানোর সময় বিমানের তিনটি হাইড্রলিক ব্যবস্থাই বিকল হয়ে যায়। একই সময়ে অটোপাইলট বন্ধ হয়ে যায় এবং দুই সেকেন্ডের জন্য স্টল সতর্কবার্তা চালু হয়। পর্যাপ্ত লিফট তৈরি না হলে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে যাওয়ার আশঙ্কায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বিমানটি নির্ধারিত ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে প্রথমে ৩৭২ ফুট ওপরে ওঠে এবং পরে ২৯২ ফুট নিচে নেমে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কারিগরি বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

ওই সময় বিমানের নিয়ন্ত্রণে থাকা কো-পাইলট দ্রুত পরিস্থিতি সামাল দেন। হাইড্রলিক ব্যবস্থাগুলো স্বাভাবিক হওয়ার পর ফ্লাইট পরিচালনাও স্বাভাবিক হয়ে আসে।

বিমানটি ক্রুজিং উচ্চতায় থাকায় তখন সিটবেল্টের সংকেত বন্ধ ছিল। ফলে আকস্মিক উচ্চতা পরিবর্তনের সময় যাত্রী ও ক্রুদের অনেকে আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিমানের কেবিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ছাদের প্যানেলে ফাটল ও খুলে যাওয়া, হাতল বাঁকা হওয়া বা ভেঙে যাওয়া এবং জরুরি বহির্গমন ও ওপরের লাগেজ রাখার বক্সের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া একটি টয়লেটের কমোড খুলে যায়। পেছনের দরজার কাছে থাকা একটি ক্রু সিটসহ অন্যান্য কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়।

কী ঘটেছিল ফুকেট-দিল্লি ফ্লাইটে

এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য নিয়ে ফুকেট থেকে দিল্লি আসছিল। ভারতের ওড়িশা উপকূলের কাছাকাছি মাঝআকাশে পৌঁছালে বিমানটি হঠাৎ ক্লিয়ার এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে এবং আনুমানিক ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলে।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, প্রায় ৪ থেকে ৫ মিনিট স্থায়ী এই ঝাঁকুনিতে বেশ কয়েকজন ক্রু সদস্য ও যাত্রী আহত হন। এর মধ্যে কেবিন ক্রু সদস্যদের কয়েকজন ঘাড়ে ও মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েছেন। দুর্ঘটনার পরও পরবর্তী এক ঘণ্টা ফ্লাইটের আহত ক্রু সদস্যরা সাহসিকতার সঙ্গে যাত্রীদের সেবা প্রদান করে গেছেন বলে জানান মন্ত্রী।

ঘটনার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সাথে সাথেই আহতদের হাসপাতালে নেওয়া হয়। মোট ১৭ জন (১৩ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু) আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এয়ার ইন্ডিয়া জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে পরদিনই সব যাত্রীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

যাত্রীর লিখিত অভিযোগ

ওই ফ্লাইটে ভ্রমণকারী এক যাত্রী ডিজিসিএ-র 'এয়ারসেবা' পোর্টালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তীব্র ঝাঁকুনির সময় যাত্রীরা আসনের ওপর থেকে ছিটকে গিয়ে বিমানের ছাদে আঘাত পান। এতে তার ৬২ বছর বয়সী শাশুড়ির পাঁজর ও মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। তার ৬৪ বছর বয়সী শ্বশুরও জখম হন।

ওই যাত্রী প্রশ্ন তোলেন, এত বড় দুর্ঘটনার পর এবং বয়স্ক যাত্রীরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও—কেন বিমানটি দিল্লির বদলে কাছাকাছি অন্য কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলো না। তিনি আরও অভিযোগ করেন, দিল্লিতে অবতরণের পর পর্যাপ্ত হুইলচেয়ার, অ্যাম্বুলেন্স কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার অভাব ছিল। এমনকি ঘটনার সময় বিমানের ভেতর কোনো ভিডিও বা ছবি ধারণ না করার জন্য ক্যাপ্টেন তাদের সতর্ক করেছিলেন বলেও দাবি করা হয়।

যাত্রীর এই অভিযোগের বিষয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, পুরো বিষয়টি তারা অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখছে এবং যাত্রী নিরাপত্তা ও সুবিধাকে তারা সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

Related Topics

টপ নিউজ

এয়ার ইন্ডিয়া / গাঁজা / মাদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • (বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
    নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন
  • একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
    যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল
  • আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
    ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

Related News

  • ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় ৯ বস্তা গাঁজাসহ পুকুরে মাইক্রোবাস
  • পুলিশের অভিযানে চার মাসে গ্রেপ্তার প্রায় ২ লাখ, উদ্ধার বিপুল অস্ত্র-মাদক
  • বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে

Most Read

1
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

3
(বাঁ থেকে) সঞ্জয় শাহ ও কবির মহার্জন। ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট
আন্তর্জাতিক

নেপালে বিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে থাকা দুই কর্মী যেভাবে ৯ দিন বেঁচে ছিলেন

4
একসময় শাপলা চত্বর থেকে দিলকুশা পর্যন্ত মতিঝিল ছিল পুরো দেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র। ছবি: মেহেদী হাসান
ফিচার

যেভাবে সেই চিরচেনা ব্যস্ততা ও কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলছে মতিঝিল

5
আর্জেন্টিনার  প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net