Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2026, 03:25 pm
Last modified: 29 August, 2026, 03:33 pm

Related News

  • রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • ঢামেক চত্বরে পার্কিংয়ের জায়গা বরাদ্দের দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগী-স্বজনেরা
  • ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
  • ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর

শুক্রবার রাত থেকে মহাসড়কের দাউদকান্দি অংশে দীর্ঘ চার ঘণ্টা আটকে থাকার পর শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
টিবিএস রিপোর্ট
29 August, 2026, 03:25 pm
Last modified: 29 August, 2026, 03:33 pm
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি: টিবিএস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্ট ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন আমিরুন্নেছা নামের এক হৃদরোগী। শুক্রবার রাত থেকে মহাসড়কের দাউদকান্দি অংশে দীর্ঘ চার ঘণ্টা আটকে থাকার পর শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, শুক্রবার রাতে আমিরুন্নেছা হৃদরোগে আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। রাত ৮টার দিকে তাকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

রাত ১১টার দিকে দাউদকান্দি এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি তীব্র যানজটের কবলে পড়ে। দীর্ঘ চার ঘণ্টা গাড়িটি প্রায় স্থবির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিল। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সের ভেতরেই ভোর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন তারেক আল হাসান বলেন, 'রাত ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আমরা একই জায়গায় আটকে ছিলাম। অসুস্থ মানুষটি চিকিৎসার অভাবে চোখের সামনেই মারা গেল। সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাকে বাঁচানো যেত।'

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষিড়ারচর থেকে কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে এই তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা ৬টায় আষিড়ারচরের একটি সেতুতে সংস্কারকাজ শুরু হওয়ার পর যান চলাচল বাধাগ্রস্ত হতে থাকে, যা একপর্যায়ে বিশাল যানজটে রূপ নেয়। শনিবার দুপুর ১টা পর্যন্ত এই অসহনীয় পরিস্থিতি অব্যাহত ছিল। ১টার পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে দাউদকান্দির জিংলাতলী পর্যন্ত ধীরগতি থাকলেও যানজট আগের চেয়ে অনেক কমে এসেছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা চরম দুর্ভোগ পোহান। দীর্ঘ সময়ে অনেকেই খাবার ও সুপেয় পানির সংকটে পড়েন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, 'মহাসড়কে অ্যাম্বুলেন্সে একজন রোগীর মৃত্যুর খবর গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেতুর সংস্কারকাজের কারণে যানজট তৈরি হয়েছিল। বর্তমানে মহাসড়কের সবগুলো লেনেই গাড়ি চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।'
 

Related Topics

টপ নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / ঢাকা-চট্টগ্রাম / অ্যাম্বুলেন্স / রোগী / যানযট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • ছবি: টিবিএস
    ১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল
  • অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
  • ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
    ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

Related News

  • রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • ঢামেক চত্বরে পার্কিংয়ের জায়গা বরাদ্দের দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগী-স্বজনেরা
  • ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
  • ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীর অধিকার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের

Most Read

1
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

2
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ ঘণ্টায়ও নেভেনি ইনানীতে গ্যাস থেকে সৃষ্ট আগুন, ঘটনাস্থলে যাচ্ছে বাপেক্সের বিশেষজ্ঞ দল

5
অভিযোগকারী বিয়াত্রিস কিউলের সঙ্গে ট্রাম্প। ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

6
ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net