Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 

অর্থনীতি

এ.এস.এম. সাদ
14 August, 2026, 10:30 am
Last modified: 14 August, 2026, 11:15 am

Related News

  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম আবার কেন বাড়ছে?
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭

এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 

এ.এস.এম. সাদ
14 August, 2026, 10:30 am
Last modified: 14 August, 2026, 11:15 am
ছবি: নূর-এ -আলম

এক সপ্তাহের ব্যবধানে ডলারের দর ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে  রেমিট্যান্স হাউস থেকে ডলার কিনেছে। 

গত সপ্তাহেই রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩.৬০ টাকা থেকে ১২৩.৭০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের ও কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। ব্যাংকাররা জানান, এদিন ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ডলারের দর কমেছে; আগামী সপ্তাহে আরো কমতে পারে। 

মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংকে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ কাছাকাছি রয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার রয়েছে। এজন্য ব্যাংকগুলো বেশি দরে রেমিট্যান্স কিনছে না। অন্যদিকে কম দামে এলসি নিষ্পত্তি অফার করছে ব্যবসায়ী গ্রুপকে। কারণ ব্যাংকগুলোর কাছে যে ডলার রয়েছে, তা দ্রুত বিক্রি করে দিতে চাচ্ছে। গত তিন দিনে নিষ্পত্তির দরও কমিয়ে আনা হয়েছে। 

তাছাড়া চলতি মাসের প্রথম ১২ দিনে ১.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত মাসে সরকারি এলসি পেমেন্টের চাপ বেশি থাকলেও অগাস্টে তা তুলনামূলক কম। তাতে চলতি মাসে এখন পর্যন্ত বাজারে ডলারের চাহিদা কমে এসেছে।

ব্যাংকাররা বলছেন, আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামে ডলার না কিনলে ডলারের দর আরো কমে যাওয়ার সম্ভবনা রয়েছে। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংক আগামী সপ্তাহে ডলার না কিনলে এক লাফে ডলার দর ১২২.২০ টাকায় নেমে যেতে পারে। 

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ১২২.২০ টাকার নিচে ডলার দর নামিয়ে আনতে চায় না বাংলাদেশ ব্যাংক। কারণ তাতে রেমিট্যান্স প্রবাহ কমে যাবে। তাই আগামী সপ্তাহেই বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনতে পারে কেন্দ্রীয় ব্যাংক। 

তবে জুলাইয়ে সরকারি পেমেন্টের চাপ অনেক বেশি থাকার কারণে ডলার দর বেড়ে গিয়েছিল। ওই সময় বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স হাউস থেকে ১২৩.৮৫ টাকা থেকে ১২৩.৯০ টাকা পর্যন্ত দামে ডলার কিনেছিল।   

গত মাসের তুলনায় আগস্টে সরকারি পেমেন্টের চাপ কম। তাই এ মাসে ডলারের দাম গত মাসের মতো বেড়ে যাওয়ার সম্ভবনাও কম। 

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা বলছেন, আগস্টে সরকারি পেমেন্টের চাপ তুলনামূলক কম আছে। আবার ব্যাংকগুলোতে ডলার সরবরাহও যথেষ্ট পরিমাণে রয়েছে। তাতে এনওপি দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকার কারণে বেশি দরে রেমিট্যান্স কেনার প্রয়োজন পড়ছে না বাণিজ্যিক ব্যাংকগুলোর।    

বাণিজ্যিক ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, যেহেতু ডলারের দাম কমতে শুরু করেছে, তা সামনে আরো কমতে পারে। অগাস্টে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণে ডলার সরবরাহ বেড়েছে; অন্যদিকে পেমেন্টের চাপ কম। তাই সামনে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নয়তো ডলারের দাম কমে যাবে।  

জুন ও জুলাই পরপর দুই মাসে ৩ বিলিয়ন ডলারের নিচে রেমিট্যান্স এসেছে। তবে এর আগের টানা ছয় মাস ডিসেম্বর থেকে মে পর্যন্ত ৩ বিলিয়নের ওপর রেমিট্যান্স এসেছিল। এর মধ্যে মার্চে পৌনে ৪ বিলিয়ন ডলার এসেছে।    

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৩০ বিলিয়ন ডলার। 

এলসি নিষ্পত্তির দরও কমেছে

রেমিট্যান্সের দর কমার সঙ্গে এলসি নিষ্পত্তির দরের ওপর প্রভাব পড়েছে। এলসি নিষ্পত্তিতে ডলারের দরও ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার ১২৩. ১০ টাকা দরে এলসি নিষ্পত্তি করেছে বেশ কয়েকটি শিল্প গ্রুপ। 

দেশের একটি শিল্পগোষ্ঠীর একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, মঙ্গলবার থেকেই ডলারের দর কমতে শুরু করেছে। সকালে এলসি নিষ্পত্তিতে ডলারের দর যা ছিল, দুপুরে তার থেকে আরেকটু কম দামে এবং বিকালে তার থেকেও আরেকটু কম দামে নিষ্পত্তি করা গেছে।

তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকে মঙ্গলবার সকালে ১২৩.৭০ টাকায় এলসি নিষ্পত্তি করা হয়। বিকালে সেটি করা হয় ১২৩.৫০ টাকায়। 

বুধবার সকালে ১২৩.৫০ টাকা দরে এলসি নিষ্পত্তি করা হয়, বিকালে একই ব্যাংকে ১২৩.২৫ টাকায় নিষ্পত্তি হয়। আর সবশেষ বৃহস্পতিবার সকালে ১২৩.১০ টাকা ও বিকালে ১২৩ টাকা দরে এলসি নিষ্পত্তি করা হয়েছে।

আরেটি শিল্প গ্রুপের শীর্ষস্থানীয় একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, একটি বেসরকারি ব্যাংক থেকে বৃহস্পতিবার ফোন করে জানানো হয়, আগামী সপ্তাহের সোমবার তাদের ব্যাংকে ১২২.৯০ টাকা থেকে ১২২.৯৫ টাকায় এলসি নিষ্পত্তি করা যাবে। 

জুলাইতে ৬ বিলিয়ন ডলারের  বেশি এলসি নিষ্পত্তি

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুলাইয়ে ৬.৩২ বিলিয়ন ডলার এলসি নিষ্পত্তি করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আর এলসি খোলা হয়েছে ৬.৬৮ বিলিয়ন ডলারের। 

অন্যদিকে জুনে এলসি নিষ্পত্তি হয়েছে ৭ বিলিয়ন ডলারের। অর্থাৎ গত দুই মাসে বাজারে ডলারের চাহিদা ছিল। 

Related Topics

টপ নিউজ

ডলার / ডলারের দর / ডলারের দাম / ডলারের বাজার / ডলারের বিনিময় দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ডলারের দাম আবার কেন বাড়ছে?
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net