মার্কিন বাহিনী চলে গেলে ইরাকের নিরাপত্তার দায়িত্ব কার?
ইরাকে দুই দশকের বেশি সময় ধরে চলা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের উপস্থিতির শেষ অধ্যায় রচিত হতে যাচ্ছে। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর দেশটিতে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশনের চূড়ান্ত মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সামরিক উপস্থিতিমুক্ত এক নতুন ইরাকের পথচলা শুরু হবে।
