Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
11 August, 2026, 07:40 pm
Last modified: 11 August, 2026, 08:34 pm

Related News

  • ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন। এর ঠিক এক দিন পরই রণধীর জয়সওয়ালের এমন মন্তব্য সামনে এল। 
টিবিএস রিপোর্ট 
11 August, 2026, 07:40 pm
Last modified: 11 August, 2026, 08:34 pm
ফাইল ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের করা অনুরোধটি নিজেদের প্রচলিত বিধিবিধান ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। 

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। প্রচলিত যে আইনি পদ্ধতি রয়েছে, সে অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।' 

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উল্লেখ করেন। এর ঠিক এক দিন পরই রণধীর জয়সওয়ালের এমন মন্তব্য সামনে এল। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্ত দুই সন্দেহভাজন বর্তমানে ভারতে আটক রয়েছেন। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধ সম্পর্কে জানতে চাওয়া হলে জয়সওয়াল এটিকে একটি 'আইনি বিষয়' হিসেবে বর্ণনা করেন এবং জানান যে এ ঘটনার তদন্ত এখনো চলছে। 

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

এরপর চলতি বছরের মার্চে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এ হত্যাকাণ্ডের দুই মূল অভিযুক্ত—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। 

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে কী কী বিষয় আলোচনা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, দুই পক্ষই 'পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি' নিয়ে আলোচনা করেছে।

এদিকে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার মধ্যে ঢাকায় কোনো বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

আগামী সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনের আগে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 

তিনি আরও যোগ করেন, বিমসটেক চেয়ারম্যান হিসেবে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে। 

জয়সওয়াল বলেন, 'এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে আমরা তা গণমাধ্যমকে যথাসময়ে জানিয়ে দেব।'

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / রণধীর জয়সওয়াল / হাসিনার প্রত্যর্পণ / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • একনেকে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ ১৬,২০৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net