Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
চীনা টিকার মূল্য প্রকাশ: পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার

বাংলাদেশ

ইউএনবি
05 June, 2021, 02:15 pm
Last modified: 05 June, 2021, 02:24 pm

Related News

  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা পৌঁছেছে 
  • আরও ৫০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে
  • সিনোফার্মের ভ্যাকসিনের আরও ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে
  • সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে কাল সকালে

চীনা টিকার মূল্য প্রকাশ: পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার

কূটনৈতিক সূত্রে জানা যায়, দাম প্রকাশের মাধ্যমে গোপনীয়তা রক্ষার চুক্তি ভঙ্গ হয়েছে এবং সিনোফার্ম কর্তৃক বাংলাদেশের জন্য নির্ধারিত মূল্যই সর্বোচ্চ কম ছিল। কখন, কোন দেশ, কোন পরিস্থিতিতে ভ্যাকসিন সংগ্রহ করছে, তার ওপর এর মূল্য নির্ধারণের বিষয়টি নির্ভর করে।
ইউএনবি
05 June, 2021, 02:15 pm
Last modified: 05 June, 2021, 02:24 pm

চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোফার্মের দাম প্রকাশের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশ সরকার।

বিভিন্ন কূটনৈতিক চ্যানেলব্যবহার করে পূর্ব নির্ধারিত দামে দেড় কোটি টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জন্য নির্ধারিত দাম প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।

সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, 'চীনা ভ্যাকসিন নিয়ে বর্তমান পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করেছে। আমরা সমস্যা নিরসনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।'

ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

বাংলাদেশের জন্য নির্ধারিত দাম প্রকাশের কারণে চীনা কোম্পানি সিনোফার্মকে বেশ বেকায়দায় পড়তে হয়েছে বলে জানান সরকারের আরেক উর্ধ্বতন কর্মকর্তা। তিনি ইউএনবিকে বলেন, 'বেইজিং-এ কর্তব্যরত বাংলাদেশের রাষ্ট্রদূত সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে অনবরতভাবে কাজ করে যাচ্ছে। সমস্যা সমাধানে চেষ্টা চলছে।'

কূটনৈতিক সূত্রে জানা যায়, দাম প্রকাশের মাধ্যমে গোপনীয়তা রক্ষার চুক্তি ভঙ্গ হয়েছে এবং সিনোফার্ম কর্তৃক বাংলাদেশের জন্য নির্ধারিত মূল্যই সর্বোচ্চ কম ছিল। কখন, কোন দেশ, কোন পরিস্থিতিতে ভ্যাকসিন সংগ্রহ করছে, তার ওপর এর মূল্য নির্ধারণের বিষয়টি নির্ভর করে।

উল্লেখ্য, গত ২৭ মে মন্ত্রীপরিষদ দেড় কোটি ডোজ সিনোফার্মের প্রস্তুতকৃত করোনা টিকা ক্রয়ের সিদ্ধান্ত নেয়। ওইদিনই মন্ত্রীপরিষদ বিভাগের এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ চীনের কাছ থেকে ১০ ডলার মূলে প্রতি ডোজ টিকা ক্রয় করছে।

এদিকে শ্রীলঙ্কা চীনের কাছ থেকে ২ কোটি ডোজ টিকা ১৫ ডলার দরে কিনেছে বলে ডেইলি মিররের খবরে বলা হয়। বাংলাদেশে ১০ ডলারে চীন টিকা সরবরাহ করছে, এমন খবরেই শ্রীলঙ্কায় বেশ সমালোচনা শুরু হয়েছে।

বর্তমানে পরিস্থিতির পর বাংলাদেশ চীনের কাছ থেকে ১০ ডলার মূল্যে টিকা ক্রয় করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

Related Topics

টপ নিউজ

সিনোফার্ম / সিনোফার্মের কোভিড-১৯ টিকা / চীনা টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা পৌঁছেছে 
  • আরও ৫০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে
  • সিনোফার্মের ভ্যাকসিনের আরও ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে
  • সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে কাল সকালে

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net