Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
সৌরভের উদ্যোগে কলকাতাবাসী পাবেন বিনামূল্যে করোনার টিকা 

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
05 June, 2021, 10:45 am
Last modified: 05 June, 2021, 11:04 am

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি
  • সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা
  • করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে 

সৌরভের উদ্যোগে কলকাতাবাসী পাবেন বিনামূল্যে করোনার টিকা 

আগামী ১৩ জুন, রবিবার দেড়শো দুস্থ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। 
হিন্দুস্তান টাইমস
05 June, 2021, 10:45 am
Last modified: 05 June, 2021, 11:04 am
ফাইল ছবি

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে এবার কলকাতার দুস্থ মানুষদের দেওয়া হবে করোনার টিকা। কলকাতায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে। 

আগামী ১৩ জুন, রবিবার দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে। 

সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ার মুখে। গত বুধবার সকালে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। করোনার ধাক্কায় চতুর্দশ আইপিএল স্থগিত হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি ৩১টা ম্যাচ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আয়োজন খতিয়ে দেখতেই দিন চারেকের জন্য মরুদেশে গিয়েছেন সৌরভ। রবিবার তার কলকাতায় ফেরার কথা। তার পরের সপ্তাহেই, ১৩ জুন ১৫০ জনকে করোনার টিকা দেওয়া হবে।  

প্রাথমিকভাবে বেহালা অঞ্চলের দেড়শো দুস্থ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ির পাশেই সৌরভের অফিস। সেখানকার একটি তলা করোনা টিকা দেওয়ার জন্য বরাদ্দ করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা ভারত। পশ্চিমবঙ্গেও বহু মানুষ সংক্রমিত। তাই ভিড় এড়িয়ে এবং সমস্ত রকম করোনাবিধি মেনে টিকা দেওয়ার ব্যবস্থা করতে চান সৌরভ। 

বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই দেড়শো জনকে বাছাই করে ফর্ম পূরণ করানো হবে। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন। প্রথম পর্বে ১৫০ জনকে টিকা দেওয়া হবে। তারপর টিকা পাবেন আরও মানুষ। সমস্ত খরচই করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ জানিয়েছেন, অতিমারি মোকাবিলায় সকলে যাতে টিকা পান, সেটা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। 
 
Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি
  • সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা
  • করোনা আক্রান্ত সৌরভ, ভর্তি হাসপাতালে 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net