Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এনসিপির ওয়াকআউট কেন, ব্যাখ্যা দিলেন আখতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2026, 07:20 pm
Last modified: 05 August, 2026, 07:43 pm

Related News

  • নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট তথ্য ছাড়াই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে জামায়াত: রিজভী
  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আওয়ামী লীগ: রিজভী
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪০০ জনকে চিকিৎসাসেবা
  • জনগণের পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে এনসিপির ওয়াকআউট কেন, ব্যাখ্যা দিলেন আখতার

তিনি বলেন, ‘৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ কিংবা সেখানে দেওয়া ঘোষণার কোনো উল্লেখ প্রামাণ্যচিত্রে ছিল না। এর পরিবর্তে তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যকে এক দফা দাবির ঘোষণা হিসেবে দেখানো হয়েছে।’
টিবিএস রিপোর্ট
05 August, 2026, 07:20 pm
Last modified: 05 August, 2026, 07:43 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত সরকার-নির্মিত প্রামাণ্যচিত্রে 'ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাদ দেওয়া হয়েছে এবং আন্দোলনের একটি অসম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে'।

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'এটি কোনো দলীয় অনুষ্ঠান ছিল না, এটি ছিল রাষ্ট্রীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আমাদের মনে হয়েছে, প্রামাণ্যচিত্রটিতে জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়নি।'

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আখতার বলেন, '৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল সমাবেশ কিংবা সেখানে দেওয়া ঘোষণার কোনো উল্লেখ প্রামাণ্যচিত্রে ছিল না। এর পরিবর্তে তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যকে এক দফা দাবির ঘোষণা হিসেবে দেখানো হয়েছে।'

তিনি আরও বলেন, 'মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান প্রামাণ্যচিত্রটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে আমার বিশ্বাস, যারা এটি করেছেন তারা ইচ্ছাকৃতভাবেই করেছেন।'

আখতার বলেন, প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরপরই অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদদের স্বজন, এনসিপির নেতা-কর্মীসহ অন্যরা এর প্রতিবাদ জানান।

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

তিনি বলেন, 'আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলাম। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিরূপ মন্তব্য করেন এবং তার সমর্থকেরা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। তখন আমরা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করে সেখান থেকে বেরিয়ে আসি।'

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রামাণ্যচিত্রে এনসিপি কিংবা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের কাউকেই স্থান দেওয়া হয়নি।

তিনি বলেন, এর পরিবর্তে তারেক রহমানের একটি অনলাইন বক্তব্যের অংশ দেখিয়ে তাকে এক দফা দাবির ঘোষণাদাতা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তারিকুল বলেন, 'আমাদের জায়গা দেবেন কি দেবেন না, সেটা আপনাদের বিষয়। কিন্তু এভাবে জুলাইয়ের ইতিহাস বিকৃত করার অধিকার কারো নেই। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে ইতিহাস বিকৃত করা হয়েছে। এটি ছিল পরিকল্পিত বিকৃতি। একটি নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার জন্য জুলাই আন্দোলনের নেতাদের বাদ দেওয়া হয়েছে। এ কারণেই আমরা অনুষ্ঠান বর্জন করেছি।'

তিনি আরও অভিযোগ করেন, তারা প্রতিবাদ জানানোর পর ইশরাক হোসেন মাইকে বিরূপ মন্তব্য করেন।

তারিকুলের দাবি, এর জবাবে জুলাই শহীদদের কয়েকজন স্বজন ও আহত আন্দোলনকারী ইশরাকের মুখোমুখি হন। এরপর তার অনুসারীরা এনসিপির নেতাদের দিকে তেড়ে যান।

Related Topics

টপ নিউজ

এনসিপি / ওয়াকআউট / বিএনপি / জুলাই গণঅভ্যুত্থান দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট তথ্য ছাড়াই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে জামায়াত: রিজভী
  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাশ করেছিল আওয়ামী লীগ: রিজভী
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প, ৪০০ জনকে চিকিৎসাসেবা
  • জনগণের পরিবর্তে সরকারের সুরক্ষার জন্য সাইবার আইন করা হচ্ছে: আখতার হোসেন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net