Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2026, 07:45 pm
Last modified: 02 August, 2026, 07:53 pm

Related News

  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে ৪৬ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
02 August, 2026, 07:45 pm
Last modified: 02 August, 2026, 07:53 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ঢাকার উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২ আগস্ট) দুপুরে ৪৬ নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ডিএনসিসি অঞ্চল-৮ এর অন্তর্গত ওই এসটিএস-এ সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায় 'নেপচুন এক্সেসরিজ' নামের একটি পোশাক কারখানার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই ঘটনার খবর পেয়ে দুপুরে প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন স্থানীয় থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।

বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা সেখানে পৌঁছানোর পর নেপচুন এক্সেসরিজের লোকজন পুনরায় পরিচ্ছন্নতাকর্মীদের সাথে দুর্ব্যবহার শুরু করলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের ভাড়াটে সন্ত্রাসীরা প্রশাসক ও এমপির ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ ঘটনাস্থল থেকে ওই কারখানার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সকালে পরিচ্ছন্নতাকর্মীরা রাজাবাড়ি এসটিএসে কাজ করতে গেলে তাদের ওপর হামলা হয়। পরবর্তীতে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য বিষয়টি তদারকি করতে গেলে নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের ভেতর থেকে তাদের ওপর ইটপাটকেল ছোড়া হয়। আমি নিজেও ওই সময় সেখানে উপস্থিত ছিলাম।'

তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যাচাই-বাছাই শেষে জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে, হামলার ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনসেবামূলক কাজে বাধা ও এই নজিরবিহীন হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতি অনুযায়ী, আজ সকালে রাজাবাড়ি এসটিএসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলায় অন্তত ১৫ থেকে ২০ জন কর্মী আহত হন। তাদের মধ্যে ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে নেপচুন এক্সেসরিজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

ডিএনসিসি প্রশাসক / এমপি / হামলা / উত্তরখান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • ছিনতাইকারীর হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net