Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
19 December, 2019, 03:40 pm
Last modified: 19 December, 2019, 03:50 pm

Related News

  • অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা

প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

‘অনেক সময় দেখা যায়, রিক্রুটিং এজেন্সিগুলোর এজেন্টরা গ্রাম-বাংলার মানুষকে বিদেশে সোনার হরিণ পাওয়ার স্বপ্ন দেখায়।’
ইউএনবি
19 December, 2019, 03:40 pm
Last modified: 19 December, 2019, 03:50 pm
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। / ছবি : পিআইডি

বিদেশগামীরা যাতে প্রতারণার শিকার না হয়, সেজন্য প্রতারক রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে বলতে চাই, শুধুমাত্র অর্থ উপার্জনের দিকে দৃষ্টি দিয়ে অযথা কর্মীদের বিদেশে পাঠাবেন না।’

শেখ হাসিনা বলেন, ‘অনেক সময় দেখা যায়, রিক্রুটিং এজেন্সিগুলোর এজেন্টরা গ্রাম-বাংলার মানুষকে বিদেশে সোনার হরিণ পাওয়ার স্বপ্ন দেখায়। ফলে সহজে প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু ছেড়ে বা বিক্রি করে বিদেশে চলে যায়।’

তিনি বলেন, ‘যারা এটি করেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জনগণের সঙ্গে প্রতারণাকারী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

‘এমনকি বিদেশেও যারা শ্রমিক নেয়ার জন্য প্রতারণ করে, আমরা ওই দেশকে অনুরোধ করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, যাতে এ জাতীয় ঘটনা না ঘটে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

বিদেশে চাকরীপ্রার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু এখন চাকরি থেকে শুরু করে সব কিছু যাচাই-বাছাইয়ের সুযোগ আছে, তাই দালালের খপ্পরে না পড়ে বিদেশ যাওয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন।'

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এ অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের জন্য বীমা কার্যক্রমের উদ্বোধন করেন এবং তাদের কাছে বীমা পলিসি হস্তান্তর করেন।

সেই সঙ্গে বিদেশগামী শ্রমিকদের ৩ হাজার ২২২ মেধাবী সন্তানদের উপবৃত্তি হিসেবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা বিতরণ করা হবে। এর অংশ হিসেবে দুই মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তির চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এছাড়া, আন্তর্জাতিক অভিবাসন দিবস ২০১৯ উপলক্ষে দু’জনকে বিদেশে সিআইপি কার্ড প্রদান করেন। চলতি বছরে ৪২ জনকে সিআইপি কার্ড দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

প্রসঙ্গত, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে এক লাখ মার্কিন ডলার দেশে পাঠাতে হয়।

যে বছরের জন্য সিআইপি নির্বাচিত করা হবে, তার আগের অর্থবছর বৈধভাবে দেশে এক লাখ ডলারের বেশি পাঠানো অনিবাসী বাংলাদেশিদের তালিকা থেকে নির্দিষ্টসংখ্যক মানুষকে সিআইপি মর্যাদা দেওয়া হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস’র (বায়রা) সভাপতি বেনজির আহমেদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রধান জিওর্জি গিগৌরি বক্তব্য রাখেন।

Related Topics

টপ নিউজ

রিক্রুটিং এজেন্সি / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net