গ্যাস সংকট থেকে শিল্প খাতকে বাঁচাতে করণীয় কী?
গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের আবেদন জানিয়েছে দেশের শীর্ষ দুই পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। ২৮ জুলাই দুটি চিঠিতে সরকারের কাছে এই অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি, যাতে তারা তাদের উৎপাদন কার্যক্রম চালু রাখতে পারে। ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে দেশের পোশাক শিল্প খাত কতটা সংকটে পড়েছে এবং এর থেকে উত্তরণের পথ কী-সে বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম।
