Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
টুথপেস্টে প্লাস্টিক, এখন উপায়?

মতামত

ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ
27 July, 2026, 07:20 pm
Last modified: 27 July, 2026, 07:23 pm

Related News

  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছে?
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই
  • বাজারের ৭৬.৫% টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক আছে কি না, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

টুথপেস্টে প্লাস্টিক, এখন উপায়?

এখন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক মুখের টিস্যুতে বা দাঁতে কোনো রোগ সৃষ্টি করে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।
ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ
27 July, 2026, 07:20 pm
Last modified: 27 July, 2026, 07:23 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

গতকাল টুথপেস্ট নিয়ে একটি গবেষণা রিপোর্ট দেশের সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত এক গবেষণায় ১৯টি প্রধান ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে।

দেশে তৈরি ২৫টি নমুনার মধ্যে ২২টিতে, ভারতের পাঁচটি নমুনার একটিতে, থাইল্যান্ডের দুটি নমুনার একটিতে এবং ভিয়েতনামে তৈরি দুটি নমুনার দুটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

টুথপেস্টে কেন মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয়?

দাঁতের প্লাক ও দাগ তুলতে সাহায্য করে।

দাঁত মসৃণ ও চকচকে করে।

সুগন্ধি বা অন্য উপাদানের কন্ট্রোলড রিলিজ করে।

কিন্তু পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমাতে এখন মাইক্রোপ্লাস্টিকের বিকল্প হিসেবে টুথপেস্টে হাইড্রেটেড সিলিকা, ক্যালসিয়াম কার্বনেটসহ কিছু উপাদান ব্যবহার করা হয়। এগুলো প্লাক ও দাগ পরিষ্কার করতে কার্যকর, কিন্তু মাইক্রোপ্লাস্টিক নয়।

টুথপেস্টের প্লাস্টিক মুখ ও দাঁতের কী ক্ষতি করে?

এখন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক মুখের টিস্যুতে বা দাঁতে কোনো রোগ সৃষ্টি করে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।

তাহলে উদ্বেগ কোথায়?

মূল উদ্বেগ পরিবেশগত। আপনি দাঁত ব্রাশ করার পর যে কুলি করেন, তা ড্রেন দিয়ে নদী-নালা-সমুদ্রে চলে যায়। বর্জ্য পরিশোধন কেন্দ্র এগুলো পুরোপুরি আটকাতে পারে না। মাছ ও অন্যান্য জলজ প্রাণী এগুলো খেয়ে ফেলে। এভাবে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করতে পারে।

কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে গুরুতর কোনো রোগ সৃষ্টি করে কি না, সে বিষয়ে এখনো যথেষ্ট গবেষণাভিত্তিক প্রমাণ মেলেনি। গবেষণা চলমান।

আপনাদের বরং আরেকটি তথ্য দিই।

এই যে আমরা বোতলজাত পানি খাই, এই পানিতে কিন্তু প্রচুর মাইক্রোপ্লাস্টিক আছে।

তবুও কি আমরা পানি খাচ্ছি না?

যদি মাইক্রোপ্লাস্টিকসহ পানি সরাসরি পাকস্থলীতে চালান দিতে ভয় না পান, তবে যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে কুলি করে ফেলে দিচ্ছেন, তা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ

আপনি তো আর পেস্ট খাচ্ছেন না।

তাই আতঙ্কগ্রস্ত না হয়ে দেশি টুথপেস্ট দিয়েই দাঁত ব্রাশ করুন।

আর পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের কথা বিবেচনা করে পেস্ট প্রস্তুতকারক কোম্পানিগুলোর উচিত মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা।


লেখক: ডিন,ফ্যাকাল্টি অব ডেন্টিস্ট্রি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় 

(বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফলন। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।)

Related Topics

টপ নিউজ

টুথপেস্ট / দেশি পণ্য / দেশি টুথপেস্ট / মাইক্রোপ্লাস্টিক / টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / পরিবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছে?
  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক যাচাই শেষে ব্যবস্থা নেবে বিএসটিআই
  • বাজারের ৭৬.৫% টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক আছে কি না, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net