Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
সরিষা বীজের নামে পপি বীজ আমদানি, ১৪ কোটি ৭৮ লাখ টাকা পাচারের চেষ্টা  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2021, 05:25 pm
Last modified: 01 June, 2021, 05:29 pm

Related News

  • চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২   
  • ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সরিষা বীজের নামে পপি বীজ আমদানি, ১৪ কোটি ৭৮ লাখ টাকা পাচারের চেষ্টা  

আফিমসহ বিভিন্ন রকমের মাদক তৈরিতে পপি বীজ ব্যবহার করা হয় বলে তা আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।
টিবিএস রিপোর্ট
01 June, 2021, 05:25 pm
Last modified: 01 June, 2021, 05:29 pm

মালয়েশিয়া থেকে  সরিষা বীজ আমদানির ঘোষণা দিয়ে ঢাকার প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার আমদানি করেছে ৪২ টন আফিম তৈরির উপকরণ পপি বীজ। চট্টগ্রাম বন্দরে পণ্য চালানটি খালাস প্রক্রিয়ায় আটক করে চট্টগ্রাম কাস্টম হাউস। এই ঘটনায় আমদানিকারক ১৪ কোটি ৭৮ লাখ টাকা বিদেশে পাচারের চেষ্টা করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

মঙ্গলবার (১ জুলাই) সকালে কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, পুরান ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আজমিন ট্রেড সেন্টার সরিষা বীজ ঘোষণায় মালয়েশিয়া থেকে দুই কন্টেইনার পণ্য আমদানি করেন। আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল পণ্য চালানটি খালাসের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টম হাউসে গত ১৮ এপ্রিল বিল অব অ্যান্ট্রি দাখিল এবং ঘোষিত পণ্য সরিষা বীজের শুল্ক বাবদ ১,৪২,৪৯৭ টাকা পরিশোধ করে।

শুল্ক-করাদি পরিশোধ শেষে পণ্যচালানটি খালাস গ্রহণের কার্যক্রম শুরু করে সিঅ্যান্ডএফ এজেন্ট। 

কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে খালাস প্রক্রিয়া স্থগিত করে কাস্টম হাউস চট্টগ্রামেরর অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম। পরবর্তীকালে শতভাগ কায়িক পরীক্ষায় আমদানিকারকের ঘোষিত ৫৪ টন সরিষা বীজের স্থলে ১২ টন সরিষা বীজ এবং ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ (পোস্তা দানা) পাওয়া যায়।

উল্লেখ্য, একই রকম লেখা ও একই রঙের বস্তায় কন্টেইনারের সামনের অংশে সরিষা বীজ ও পেছনের দিকে পপি বীজ পাওয়া যায়। পণ্যের বর্ণনা সম্পর্কে অধিকতর নিশ্চিয়তার লক্ষ্যে পণ্যের নমুনা ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে প্রেরিত নমুনাকে পপি বীজ হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন দেয় সরকারি প্রতিষ্ঠানটি।

আফিমসহ বিভিন্ন রকমের মাদক তৈরিতে পপি বীজ ব্যবহার করা হয় বলে তা আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী ৪২ টন পপি বীজের বিক্রয় মূল্য প্রায় ১৫ কোটি টাকা হলেও সরিষা বীজের মূল্য বাবদ এলসি'র মাধ্যমে ২২ লক্ষ টাকা পরিশোধ করেছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। অর্থাৎ পণ্যের অবশিষ্ট মূল্য অবৈধভাবে বিদেশে পাচার করে পরিশোধ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় অপরাধ।

অসত্য ঘোষণায় নিষিদ্ধ পণ্য আমদানি করায় সংশ্লিষ্টদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। এছাড়া, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের বিষয়টি খতিয়ে দেখছে কাস্টম হাউসের অ্যান্টি মানিলন্ডারিং ইউনিট।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটার অখিল চন্দ্র মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি 'রং নম্বর' বলে ফোনের সংযোগ কেটে দেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / আমদানি-রপ্তানি / চট্টগ্রাম কাস্টম হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • চট্টগ্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২   
  • ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রামে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের ১৪ নেতা-কর্মী আটক
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net