Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2026, 09:40 pm
Last modified: 26 July, 2026, 10:05 pm

Related News

  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ

কুমিল্লায় চর দখল নিয়ে সংঘর্ষ, মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ নারীর মরদেহ উদ্ধার

মেঘনার নদীর এক পাড়ে তিতাস উপজেলা এবং অন্য পাড়ে মেঘনা উপজেলা। তিতাসের মানচিত্র অনুযায়ী মেঘনার নদীর ওপারে তিতাসের কিছু অংশ এবং তিতাসের এ অংশে মেঘনার উপজেলার কিছু অংশ রয়েছে। এইগুলো মূলত চর। এই চর নিয়ে বছরের পর বছর দুই উপজেলাবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
টিবিএস রিপোর্ট
26 July, 2026, 09:40 pm
Last modified: 26 July, 2026, 10:05 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে রোববার (২৬ জুলাই) দুপুরে চর দখল নিয়ে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনার পর নদী থেকে টেটাবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই টেটাবিদ্ধ। 

নিহত কোহিনুর বেগম (৩৫) মেঘনার আলীপুর গ্রামের ট্রলারচালক কাবিল মিয়ার স্ত্রী।  

স্থানীয় ও উভয় থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে তিতাসের চরভাটেরা গ্রামের প্রবাসী মো. শাহবাজ এবং মজনু মিয়া ব্যক্তিগত কাজে মেঘনা উপজেলায় গেলে সেখানে চর বিনতপুর আলী আকবর ও তার লোকজন তাদের মারধর করে আটকে রাখে।

বিষয়টি জানার পর মেঘনা নদীর এপারের তিতাসের চরভাটেরার লোকজন সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনার জের ধরে বিকেলে মেঘনার আলীপুর ও চর বিনতপুর গ্রামের লোকজনের সঙ্গে তিতাসের চরভাটেরাবাসীর টেটাযুদ্ধ শুরু হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এদের মধ্যে তিতাসের ১৫ জন এবং মেঘনার ২৫ জন রয়েছেন। 

চরভাটেরার আহতদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আলীপুর ও বিনতপুরের আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বিনতপুর গ্রামের স্বপন (২৭) ও সাগর (৪০ এবং চরভাটেরা গ্রামের জসিম উদ্দিনকে (৩৫) জরুরি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর আলীপুর এলাকায় মেঘনা নদীতে টেটাবিদ্ধ এক নারীর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন নিশ্চিত হয় এটি আলীপুর গ্রামের ট্রলার চালক কাবিল মিয়ার স্ত্রী কোহিনুর বেগম।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, 'ঘটনার পরপর তিতাস থানা থেকে ২৫ জন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭ টার পর তিতাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, 'ঘটনার পর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পুলিশ ঘটনাস্থলে আছে। আর যেন কোনো অঘটন না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

উল্লেখ্য, মেঘনার নদীর এক পাড়ে তিতাস উপজেলা এবং অন্য পাড়ে মেঘনা উপজেলা। তিতাসের মানচিত্র অনুযায়ী মেঘনার নদীর ওপারে তিতাসের কিছু অংশ এবং তিতাসের এ অংশে মেঘনার উপজেলার কিছু অংশ রয়েছে। এইগুলো মূলত চর। এই চর নিয়ে বছরের পর বছর দুই উপজেলাবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

এর আগে গত ১৫ জুন উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় দুই গ্রামের প্রায় ২০ জন আহত হয়েছিল এবং বহু বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / তিতাস / মেঘনা / নারীর লাশ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, নৌকা–ভ্যানে চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা
  • পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net