Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরের বিক্ষোভস্থলকেই উইকেন্ডের আড্ডার জায়গা বানালেন জেন-জিরা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
26 July, 2026, 11:50 am
Last modified: 26 July, 2026, 12:04 pm

Related News

  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • পশ্চিমবঙ্গের নির্বাচনে ১৬ লাখ মানুষকে ভোট দিতে দেয়নি নির্বাচন কমিশন; এবার জানাল তারা ভোট দেওয়ার যোগ্য ছিলেন
  • তেলাপোকার তোলপাড়: প্রতিবাদের নতুন নকশা আঁকছেন ভারতের শিক্ষার্থীরা
  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরের বিক্ষোভস্থলকেই উইকেন্ডের আড্ডার জায়গা বানালেন জেন-জিরা

হিন্দুস্তান টাইমস
26 July, 2026, 11:50 am
Last modified: 26 July, 2026, 12:04 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার বিকেলে পদত্যাগ করার পরও দিল্লির যন্তর মন্তর ও আশপাশের প্রধান সড়কগুলোতে রাত পর্যন্ত উদ্‌যাপন চলতে থাকে। বিক্ষোভকারীদের এলাকা ছাড়তে বলা হলেও শনিবার রাত ১০টা পর্যন্ত জনসমাগমে কোনো ভাটা পড়েনি। তখনও অনেকে ছবি তুলছিলেন, রিল বানাচ্ছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

সেখানে মানুষ আনন্দে নাচছিলেন, জাতীয় সঙ্গীত গাইছিলেন, কেউ কেউ আবেগে কাঁদছিলেন এবং লাফিয়ে স্লোগান দিচ্ছিলেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সেখানে 'তরুণরা জেগেছে, প্রধান ভেগেছে' লেখা নতুন নতুন পোস্টার ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

কনট প্লেস, সংসদ মার্গ এবং টলস্টয় মার্গ এলাকাগুলো যেন একেকটি উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছিল। রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে তখনও প্রায় ৪ হাজার মানুষের সমাগম ছিল।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্ব সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমর্থকদের শান্তিপূর্ণভাবে চলে যেতে আহ্বান জানিয়ে মঞ্চ ছাড়লেও মানুষ আসতে থাকে।

দলের স্বেচ্ছাসেবক ২৯ বছর বয়সী নিশি বলেন, 'শেষ ব্যক্তি চলে না যাওয়া পর্যন্ত আমরা থাকব। এখনও এখানে প্রচুর মানুষ রয়েছে, আমাদের প্রয়োজন হতে পারে।' 

কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকলেও মানুষের যাতায়াত সহজ করতে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ প্রবেশ ও প্রস্থানের কিছু ব্যারিকেড সরিয়ে নেয়। সংসদ মার্গে লাউডস্পিকারে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস মানুষকে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন।
রাত ৮টার দিকে পুলিশও হ্যান্ডমাইকে লোকজনকে এলাকা খালি করার ঘোষণা দিতে শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত সংসদ মার্গ, টলস্টয় লেন এবং প্রধান সমাবেশস্থল মানুষে ঠাসা ছিল।

এরই মধ্যে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিজেপি মুখপাত্র রঙ্কা ও দাস পুলিশ কমিশনার অনুরাগ কুমারের সাথে দেখা করেন এবং তার কিছুক্ষণ পরেই এলাকা ছেড়ে যান। সিজেপি-র কেন্দ্রীয় দলের এক সদস্য বলেন, 'আমরা মানুষকে চলে যেতে বলেছি, কিন্তু তারা আমাদের কথা শুনছে না।'

অন্যদিকে স্বেচ্ছাসেবকেরা বিক্ষোভস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন এবং মানুষকে বেরিয়ে যেতে সহায়তা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টলস্টয় রোডে দেখা যায়; সেখানে একদল স্বেচ্ছাসেবক বৃত্তাকার মানববন্ধন তৈরি করে তাঁদের ভেতরে থাকা চার-পাঁচজন স্বেচ্ছাসেবককে নিরাপদে রাস্তা ঝাড়ু দেওয়া এবং আবর্জনা ব্যাগে সংগ্রহ করতে সহায়তা করছিলেন।

Related Topics

টপ নিউজ

জেন-জি আন্দোলন / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নদী আগ্রাসনের প্রতিবাদ করতে হবে: রিজভী
  • পশ্চিমবঙ্গের নির্বাচনে ১৬ লাখ মানুষকে ভোট দিতে দেয়নি নির্বাচন কমিশন; এবার জানাল তারা ভোট দেওয়ার যোগ্য ছিলেন
  • তেলাপোকার তোলপাড়: প্রতিবাদের নতুন নকশা আঁকছেন ভারতের শিক্ষার্থীরা
  • চীনকে মোকাবেলা করতে ভারতের মেগা বাঁধের পরিকল্পনা; অরুণাচলের স্থানীয়রা যে কারণে প্রতিবাদ করছেন
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net