Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

খেলা

ইএসপিএন
18 July, 2026, 11:25 am
Last modified: 18 July, 2026, 11:25 am

Related News

  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • বিশেষ নকশা করা লুই ভিতোঁর ট্রাঙ্কে রাজকীয় মর্যাদায় মাঠে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?

ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি

১৯ বছর বয়সী লামিন ইয়ামাল আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসির।
ইএসপিএন
18 July, 2026, 11:25 am
Last modified: 18 July, 2026, 11:25 am
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ২০০৭ সালে শিশু লামিনে ইয়ামালকে গোসল করানোর ভাইরাল ছবিটিকে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি রোববার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের এই তরুণ উইঙ্গারের প্রশংসাও করেন।

মেসি বলেন, 'ওই ছবিটা অবিশ্বাস্য। তখন সে বাচ্চা ছিল, আর আমি ওর সঙ্গে একটি ছবি তুলেছিলাম। এখন আমরা দুজনই একসাথে বিশ্বকাপ খেলছি—এটা সত্যিই অবিশ্বাস্য।'

ছবিটি ২০০৭ সালে বার্সেলোনার মাঠে স্থানীয় সংবাদপত্র স্পোর্ত ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা হয়েছিল। ছবিটি তুলেছিলেন ফ্রিল্যান্স আলোকচিত্রী জোয়ান মনফোর্তই।

২০২৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে মনফোর্ত বলেছিলেন, 'আমরা ইউনিসেফের সহযোগিতায় ক্যালেন্ডারটি করেছিলাম। ইউনিসেফ তখন মাতারোর রোকা ফোন্ডা এলাকায়, যেখানে লামিনের পরিবার থাকত, একটি লটারির আয়োজন করে। বিজয়ীরা ক্যাম্প ন্যুতে বার্সেলোনার একজন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পেত। লামিনের পরিবার সেই লটারিতে জিতেছিল।'

এবার সেই গল্পের পরিণতি বিশ্বকাপের ফাইনালে। ১৯ বছর বয়সী ইয়ামাল আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন ৩৯ বছর বয়সী মেসির।

নিউইয়র্কে ফিফার ফ্যানাটিকস ফেস্টে মেসি বলেন, 'এ মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার জন্য শুভকামনা জানাই, কারণ তার সাফল্য বার্সেলোনারও সাফল্য। তবে আমরা চেষ্টা করব, যেন সে নিজের সেরা খেলাটা খেলতে না পারে। স্পেন শুধু তার জন্যই নয়, পুরো দলটাই দারুণ। আমাদেরও নিজেদের অস্ত্র আছে।'

তিনি আরও বলেন, 'সে অসাধারণ একজন খেলোয়াড়, বিশ্ব ফুটবলের বড় তারকা। তার বয়স মাত্র ১৯, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার মঙ্গল কামনা করি। তবে এবার যেন সে চ্যাম্পিয়ন হতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।'

আলোকচিত্রী জোয়ান মনফোর্ত বলেন, ফাইনালকে ঘিরে ছবিটি নিয়ে আগ্রহ বিশ্বজুড়ে আরও বেড়েছে।

তিনি বলেন, 'ছবিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর ফাইনাল যুক্তরাষ্ট্রে হওয়ায় আগ্রহ আরও বেড়েছে। এখন মেসি ও ইয়ামালের ফাইনাল দিয়ে গল্পটি যেন পূর্ণতা পেল। এটি যেকোনো সিনেমার চিত্রনাট্যের চেয়েও ভালো।'

স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনোও প্রথমে ছবিটি দেখে বিস্মিত হন। তিনি বলেন, 'প্রথমবার ছবিটি দেখে আমার মনে হয়েছিল এটি এআই দিয়ে তৈরি, সত্যি নয়।'

মেরিনো বলেন, 'ফুটবলের ইতিহাসের দুই সেরা খেলোয়াড়ের একজন এবং ভবিষ্যতে হয়তো ইয়ামালও সেই কাতারে থাকবে—এমন দুজনের একই ছবিতে থাকা অবিশ্বাস্য। আশা করি, ফাইনালে দুজনই নিজেদের সেরাটা উপহার দেবেন এবং দর্শকরা দারুণ একটি ম্যাচ উপভোগ করবেন।'

এ পর্যন্ত টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি ২০১৪, ২০২২ ও ২০২৬—এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট দৌড়ে তিনি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগে ফিনালিসিমায় স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে মার্চে নির্ধারিত সেই ম্যাচটি বাতিল করা হয়।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / লামিন ইয়ামাল / ভাইরাল ছবি / বিশ্বকাপ ফুটবল ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • বিশেষ নকশা করা লুই ভিতোঁর ট্রাঙ্কে রাজকীয় মর্যাদায় মাঠে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net