Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত

বাংলাদেশ

বাসস
17 July, 2026, 02:50 pm
Last modified: 17 July, 2026, 03:37 pm

Related News

  • ওমরা করতে সৌদি গিয়ে বিমানবন্দরে হামলায় প্রাণ হারালেন কুমিল্লার নাসরুল্লাহ
  • সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে আরও ৪ জন: শামা ওবায়েদ
  • রিয়াদ বিমানবন্দরে হামলা ‘গ্রহণযোগ্য নয়’, হুথিদের বিরুদ্ধে সৌদির অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিতে পারে: ট্রাম্প
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত

বাসস
17 July, 2026, 02:50 pm
Last modified: 17 July, 2026, 03:37 pm
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ । ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এই ঘোষণা দেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তার দেশের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সৌদি আরবের সম্ভাব্য সহায়তার বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তির বরাদ্দ নিশ্চিত করেছে এবং তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই উদ্যোগের কথা জানিয়েছেন।

বৈঠকে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, সৌদি শ্রমবাজারে প্রবেশাধিকার সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান পদ্ধতিগত জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া, দুই পক্ষ হজ ও ওমরাহ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণের বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে বসবাসরত ৩৮ লাখ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের অর্থনীতি ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একইসাথে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উভয় পক্ষই দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সৌদি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমি।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / বাংলাদেশ-সৌদি আরব / শিক্ষা বৃত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • ওমরা করতে সৌদি গিয়ে বিমানবন্দরে হামলায় প্রাণ হারালেন কুমিল্লার নাসরুল্লাহ
  • সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে আরও ৪ জন: শামা ওবায়েদ
  • রিয়াদ বিমানবন্দরে হামলা ‘গ্রহণযোগ্য নয়’, হুথিদের বিরুদ্ধে সৌদির অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দিতে পারে: ট্রাম্প
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net