Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2026, 08:10 pm
Last modified: 07 July, 2026, 08:18 pm

Related News

  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার

আখতার হোসেনের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 
টিবিএস রিপোর্ট
07 July, 2026, 08:10 pm
Last modified: 07 July, 2026, 08:18 pm
ফাইল ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পথযাত্রা' কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং পরবর্তীতে বিস্ফোরণের ঘটনায় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন। 

তিনি অভিযোগ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে (জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার বিশেষ নিয়ম) দাঁড়িয়ে এমন অভিযোগ করেন আখতার হোসেন। 

এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিরোধী দলের সভা-সমাবেশের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি। 

তিনি বলেন, 'দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকারি দলের মতো বিরোধী দলগুলোরও নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগের অংশ হিসেবে এনসিপি জুলাই মাসজুড়ে দেশব্যাপী 'জুলাই পথযাত্রা' কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় সোমবার সাভারে একটি সমাবেশের আয়োজন করা হয়, যেখানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।' 

আখতার হোসেনের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠার ঠিক আগে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

তিনি আরও বলেন, 'অন্ধকারের মধ্যেই বক্তব্য চলাকালে হঠাৎ সমাবেশস্থলে উপস্থিত জনতার মধ্যে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। বিস্ফোরণে বহু মানুষ আহত হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। পরিস্থিতির অবনতি হওয়ায় সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন নেতারা। পরে তারা স্থানীয় থানায় গিয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।' 

আখতার হোসেন জানান, জুলাইয়ের আন্দোলনের চেতনা নিয়ে যখনই তারা কোনো কর্মসূচি পালন করেন, তখনই একটি মহল নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। এর আগে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে তিনি দাবি করেন। 

সাভারের বিস্ফোরণটি ভয়াবহ ছিল উল্লেখ করে তিনি জানান, এতে তিনি নিজে, বিরোধীদলীয় চিফ হুইপ এবং দলের কেন্দ্রীয় নেতারা জীবননাশের ঝুঁকিতে পড়েছিলেন। 

তিনি সরকারের কাছে জানতে চান, বিরোধী দলের সমাবেশের সময় কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, কীভাবে জনসমাগমের মধ্যে বিস্ফোরণের মতো ঘটনা ঘটল এবং এ ধরনের অপরাধীদের দমনে সরকার কী পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিরোধী দলের নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অনুপস্থিত থাকায় সরকারের পক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জবাব দেন। তিনি বলেন, 'সাভারের ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করছে।' হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / এনসিপি / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার 
  • এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার যুবলীগের দুই আসামির ২ দিনের রিমান্ড
  • সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যুবলীগের ২ নেতা-কর্মী আটক
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net