Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
29 June, 2026, 10:00 pm
Last modified: 29 June, 2026, 10:10 pm

Related News

  • মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
  • ‘মনে হয় না কেউ হারাতে পারবে’: জনসমর্থন নিয়ে জরিপের ফলকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, প্রকৃত সমর্থন ৬০% দাবি
  • প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, গাজীপুরে মাদ্রাসার পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • ‘আজ ইরানে হামলা চালাব না’: আক্রমণের হুমকি দেওয়ার পরই মত বদলালেন ট্রাম্প
  • চুরির সময় চিনে ফেলায় যুব মহিলা লীগ নেত্রীকে হত্যা, গ্রেপ্তার ৩

যৌন নিপীড়ন মামলায় ৫০ লাখ ডলার জরিমানা ট্রাম্পের

শীর্ষ আদালত এই মামলাটি নতুন করে শুনানির জন্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রথা অনুযায়ী আদালত তাদের এই সিদ্ধান্তের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি। এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বিচারকের দ্বিমতও নথিবদ্ধ করা হয়নি। 
দ্য টেলিগ্রাফ
29 June, 2026, 10:00 pm
Last modified: 29 June, 2026, 10:10 pm
সাংবাদিক ই জিন ক্যারলের দায়ের করা দেওয়ানি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ছবি: ব্রেন্ডন ম্যাকডারমিড

যৌন নিপীড়নের দায়ে জুরিবোর্ডের দেওয়া অর্থদণ্ড বাতিলের আবেদন সোমবার (২৯ জুন) খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে ম্যাগাজিন সাংবাদিক ই জিন ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

শীর্ষ আদালত এই মামলাটি নতুন করে শুনানির জন্য গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রথা অনুযায়ী আদালত তাদের এই সিদ্ধান্তের পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি। এমনকি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বিচারকের দ্বিমতও নথিবদ্ধ করা হয়নি। 

ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, ক্যারলের পক্ষে আসা জুরির রায়টি মূলত বিচারক কর্তৃক অনুমোদিত কিছু 'অত্যন্ত উস্কানিমূলক' তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্য দুই নারীর সাক্ষ্যও অন্তর্ভুক্ত ছিল, যারা কয়েক দশক আগে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ওই তিন নারীর সকল অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসছেন।

ট্রাম্পের আইনি দল দাবি করেছিল, এই মামলার বিচারিক কার্যক্রম চলাকালে বিচারক লুইস কাপলান কেন্দ্রীয় সাক্ষ্য আইন লঙ্ঘন করেছেন। তাছাড়া, বর্তমান প্রেক্ষাপটে এই আইনি ঝামেলা প্রেসিডেন্টের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার আগে ২০২৩ সালের মে মাসে এই মামলার রায় এসেছিল।

আদালতের নথিতে ট্রাম্পের আইনজীবী জাস্টিন ডি স্মিথ লিখেছেন, "একজন প্রেসিডেন্টের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই বহাল থাকতে দেওয়া যায় না।" মজার বিষয় হলো, ট্রাম্প ইতিমধ্যে স্মিথকে একটি আপিল আদালতের বিচারক হিসেবে মনোনীত করেছেন।

অন্যদিকে, ক্যারলের আইনজীবীরা বিচারপতিদের এই মামলাটি পুনরায় পর্যালোচনা না করার অনুরোধ জানিয়েছিলেন। তারা যুক্তি দেন, অন্য ভুক্তভোগীদের সাক্ষ্য অত্যন্ত প্রাসঙ্গিক ছিল কারণ তাদের অভিযোগের ধরন ছিল একই। ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান বলেন, "এই বিষয়টি পুনরায় পর্যালোচনার মোটেও যোগ্য নয়।"

সাবেক টিভি টক শো হোস্ট ও কলামিস্ট ই জিন ক্যারল ২০২৩ সালের বিচারে সাক্ষ্য দিয়েছিলেন, ১৯৯৬ সালে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের ঠিক উল্টোদিকে অবস্থিত একটি বিলাসবহুল বিপণি বিতানের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে হিংস্রভাবে আক্রমণ করেছিলেন। এছাড়া ২০২২ সালে ক্যারলের অভিযোগ অস্বীকার করার সময় ট্রাম্প তাকে 'মিথ্যাবাদী' বলায় জুরিবোর্ড ট্রাম্পকে মানহানির জন্যও দায়ী করে।

পরবর্তীতে দ্বিতীয় একটি মানহানি মামলায় জুরি ক্যারলকে আরও ৮ কোটি ৩৩ লাখ ডলার প্রদানের নির্দেশ দেয়। ট্রাম্প সেই রায়ের বিরুদ্ধেও আপিল করছেন, যা এখনও সুপ্রিম কোর্টে পৌঁছায়নি।

অতীতের দিকে তাকালে দেখা যায়, ট্রাম্প তার বিরুদ্ধে যাওয়া অনেক বড় বড় রায় সফলভাবে মোকাবিলা করতে পেরেছেন। এর মধ্যে নিউ ইয়র্কের একটি দেওয়ানি জালিয়াতির মামলায় ৫০০ মিলিয়ন ডলারের বেশি জরিমানার রায় আপিল আদালতে বাতিল হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য। এছাড়া ২০২৪ সালে সুপ্রিম কোর্ট তাকে ফৌজদারি বিচার থেকে অনেকাংশে দায়মুক্তি দিয়েছিল। তবে এবার শীর্ষ আদালতে বড় ধরনের ধাক্কা খেলেন তিনি।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এল যখন ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু মামলার রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে।

Related Topics

টপ নিউজ

যৌন নিপীড়ন / মামলা / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
  • ‘মনে হয় না কেউ হারাতে পারবে’: জনসমর্থন নিয়ে জরিপের ফলকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, প্রকৃত সমর্থন ৬০% দাবি
  • প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, গাজীপুরে মাদ্রাসার পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • ‘আজ ইরানে হামলা চালাব না’: আক্রমণের হুমকি দেওয়ার পরই মত বদলালেন ট্রাম্প
  • চুরির সময় চিনে ফেলায় যুব মহিলা লীগ নেত্রীকে হত্যা, গ্রেপ্তার ৩

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net