Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বাবার পর ছেলের সঙ্গে বুফনের শিরোপা জয়

খেলা

টিবিএস ডেস্ক
20 May, 2021, 01:05 pm
Last modified: 20 May, 2021, 01:17 pm

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • জুভেন্টাসের বিপক্ষে মামলা জিতলেন রোনালদো, পাবেন ১০ মিলিয়ন ইউরো
  • জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করছেন রোনালদো!
  • ফুটবলকে বিদায় ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক বুফনের
  • ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ হলো জুভেন্টাস

বাবার পর ছেলের সঙ্গে বুফনের শিরোপা জয়

তার ফুটবলের পথচলা বর্তমান প্রজন্মের অনেক ফুটবলারের বয়সের সমান। কারও কারও চেয়ে বেশিও। ১৯৯৫ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা জিয়ানলুইজি বুফন এখনও খেলে যাচ্ছেন স্বদর্পে। দীর্ঘ এই পথচলায় দারুণ এক অভিজ্ঞতা হলো জুভেন্টাসের ইতালিয়ান এই গোলরক্ষকের।
টিবিএস ডেস্ক
20 May, 2021, 01:05 pm
Last modified: 20 May, 2021, 01:17 pm
ইতালিয়ান কাপ জয়ের পর বুফনকে ঘিরে জুভেন্টাসের উদযাপন। ছবি: সংগৃহীত

তার ফুটবলের পথচলা বর্তমান প্রজন্মের অনেক ফুটবলারের বয়সের সমান। কারও কারও চেয়ে বেশিও। ১৯৯৫ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা জিয়ানলুইজি বুফন এখনও খেলে যাচ্ছেন স্বদর্পে। দীর্ঘ এই পথচলায় দারুণ এক অভিজ্ঞতা হলো জুভেন্টাসের ইতালিয়ান এই গোলরক্ষকের। ২২ বছরের ব্যবধানে বাবা ও ছেলের সঙ্গে শিরোপা উদযাপন করলেন বুফন। 

বুধবার রাতে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে জুভেন্টাস। আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে আসরটির সেরার মুকুট জেতে ইতালিয়ান জায়ান্টরা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে দুই প্রজন্মকে এক  বিন্দুতে মিলিয়ে দিলেন বুফন। বাবা ও ছেলের সঙ্গে শিরোপা জিতলেন তিনি, সেটাও একই আসরের।

১৯৯৯ সালে পার্মার হয়ে ইতালিয়াক কাপ জয়ের পর এনরিকো কিয়েসার সঙ্গে বুফন। ছবি: সংগৃহীত

এই ম্যাচে জুভেন্টাসের হয়ে একটি গোল করেছেন ফিওরেন্তিনা থেকে ধারে খেলতে আসা ফেদেরিকো কিয়েসা। বুফনের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুরও দুই বছর (১৯৯৭ সালে) পর জন্ম নেওয়া কিয়েসার বাবা এনরিকো কিয়েসার সঙ্গেও ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিলেন জুভেন্টাসের ৪৩ বছর বয়সী চিরসবুজ এই গোলরক্ষক।

পার্মার হয়ে প্রথমবারের মতো ইতালিয়ান কাপের শিরোপা জেতেন বুফন। ১৯৯৯ সালে পার্মার সেই শিরোপা জয়ের অংশ ছিলেন এনরিকো-বুফনরা। ২২ বছর পর এসে সেই ইতালিয়ান কাপেরই শিরোপা জিতলেন বুফন, এবার এনরিকোর ছেলের সঙ্গে। পার্মার শিরোপা জয়ে বাবা এনরিকো গোল করতে না পারলেও কিয়েসা ঠিকই জালের দেখা পেয়েছেন। 

এনরিকোর ছেলে ফেদেরিকো কিয়েসা। ছবি: সংগৃহীত

ম্যাচটি খেলতে নামার আগে বাবার সঙ্গে বুফনের শিরোপা জয়ের ব্যাপারটি মাথায় ছিল কিয়েসার। এমনকি সেটা বুফনকে বলেছেনও কিয়েসা। ম্যাচের আগে বুফনকে কিয়েসা বলেছিলেন, 'জিজি, (বুফন) তুমি অনেক শিরোপা জিতেছো। কিন্তু আমি তোমাকে মনে করাতে চাই, তুমি আমার বাবার সঙ্গে শিরোপা জিতেছো। আজ রাতে চলো এক সঙ্গে জেতার চেষ্টা করি।'

Related Topics

টপ নিউজ

জিয়ানলুইজি বুফন / জুভেন্টাস / ইতালিয়ান কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • জুভেন্টাসের বিপক্ষে মামলা জিতলেন রোনালদো, পাবেন ১০ মিলিয়ন ইউরো
  • জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করছেন রোনালদো!
  • ফুটবলকে বিদায় ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক বুফনের
  • ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ হলো জুভেন্টাস

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net