Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক

আনাদোলু এজেন্সি
18 June, 2026, 03:20 pm
Last modified: 18 June, 2026, 04:29 pm

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

আনাদোলু এজেন্সি
18 June, 2026, 03:20 pm
Last modified: 18 June, 2026, 04:29 pm
ছবি: এপি

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন, ইরানের 'প্রচুর' অর্থ আটকে রেখেছে আমেরিকা এবং সেই টাকা ফেরত দিতে হবে।

ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'আমরা ওদের প্রচুর টাকা নিয়েছি, এবং ওদের সেই টাকা আমাদের কাছেই আছে।'

তিনি আরও বলেন, 'এটা আমাদের টাকা নয়, ওদেরই টাকা। একটা নির্দিষ্ট সময়ে আমরা সেটা আটকে দিয়েছিলাম। আমার মনে হয়, এবার টাকাটা আমাদের ফেরত দিতেই হবে। বুঝতেই পারছেন, যদি ফেরত না দিই, ভবিষ্যতে আর কেউ কখনও ডলারে বিনিয়োগ করবে না।"

আমেরিকা ও ইরানের মধ্যে একটি ১৪ দফার সমঝোতা স্মারক সই হয়েছে। এই চুক্তির অন্যতম শর্ত হলো—লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযানের অবসান ও হরমুজ প্রণালি খুলে দেওয়া। একইসঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনারও মঞ্চ প্রস্তুত করেছে এই চুক্তি। 

চুক্তি অনুযায়ী, আঞ্চলিক মিত্রদের সঙ্গে মিলে আমেরিকা একটি 'সুনির্দিষ্ট ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রণীত পরিকল্পনা' করবে। এর লক্ষ্য, ইরানের পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'আমরা নিজে থেকে কোনো টাকা দেব না। ওরা যদি ভালোভাবে চলে, তবেই এই প্রশ্ন উঠবে। ওরা সব শর্ত মেনে চললে, কেউ যদি ওদের ওখানে বিনিয়োগ করতে চায়, তাহলে বিনিয়োগ করতে পারবে...ওদের জন্য এই ৩০০ বিলিয়ন ডলারের তহবিল থাকছে ঠিকই—তবে শর্ত হচ্ছে, ওদের ঠিক পথে চলতে হবে।'

তিনি আরও বলেন, 'আরেকটা কথা মনে রাখবেন, আমরা যখন "বিলিয়ন বিলিয়ন ডলারের" কথা বলছি, ওদের কিন্তু ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়ে গেছে।'

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প বলেন, 'ওরা ঠিকঠাক আচরণ করা শুরু করলেই দ্রুত নতুন কিছু ঘটবে।'

আমেরিকার প্রকাশ করা ১৪ দফার সমঝোতা স্মারকে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়সূচি মেনে ইরানের ওপর থেকে 'সব ধরনের নিষেধাজ্ঞা' তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াশিংটন। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোল্যুশন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অভ গভর্নরসের রেজোল্যুশন এবং যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চাপানো সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ নিষেধাজ্ঞাও বাতিল করার কথা বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ইরান / মধ্যপ্রাচ্য / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত 
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net