Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

আন্তর্জাতিক

দ্য হিল
16 June, 2026, 11:05 am
Last modified: 16 June, 2026, 11:08 am

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে

ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের খবর ‘ভুয়া’: ট্রাম্প

মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
দ্য হিল
16 June, 2026, 11:05 am
Last modified: 16 June, 2026, 11:08 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির শর্ত মেনে চলে, তাহলে দেশটি পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল দেওয়া হবে—এমন খবর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, "ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছে। আর যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে—এমন খবর ভুয়া, এটি 'ডামোক্র্যাটরা' ছড়িয়ে থাকতে পারে!!!"

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন, "আমরা জব্দ থাকা তহবিল ছাড়, নিষেধাজ্ঞা শিথিল, ইরান পুনর্গঠনে বড় আকারের ৩০০ বিলিয়ন ডলারের তহবিলের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। এসবই নির্ভর করবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর।"

সোমবার সকালে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও এ সম্ভাবনার কথা প্রায় নিশ্চিত করেন। ইরান পুনর্গঠনে সম্ভাব্য ৩০০ বিলিয়ন ডলারের তহবিল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, "তারা যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে গালফ কোস্ট কোয়ালিশনের অর্থায়নে এ ধরনের সুবিধা তারা পেতে পারে।"

ভ্যান্স মূলত গালফ কো-অপারেশন কাউন্সিলের কথা বুঝিয়েছেন। এ জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানের কর্মকর্তা ও এক কূটনীতিকের বরাতে জানায়, চুক্তিতে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন বিনিয়োগ তহবিলের একটি ধারা রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা সোমবার সাংবাদিকদের জানান, সপ্তাহান্তে ডিজিটালি সই হওয়া সমঝোতা স্মারকটি চুক্তির কেবল প্রথম ধাপ। প্রকৃত কারিগরি আলোচনা চলতি সপ্তাহের শেষ দিকে শুরু হবে এবং তার নেতৃত্ব দেবেন ভ্যান্স।

সপ্তাহান্তে সমঝোতা স্মারকে সই হওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় তেহরান কোনো "নগদ অর্থ" পাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্স লিখেছিলেন, "প্রথমত, ইরানিরা কোনো নগদ অর্থ পাচ্ছে না। শুধু চুক্তি সই করা বা বৈঠকে অংশ নেওয়ার বিনিময়ে কোনো তহবিল ছাড় করা হচ্ছে না।"

তিনি আরও লিখেছিলেন, "চুক্তিটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগ অগ্রাধিকার পায়। আর ইসলামিক রিপাবলিক অব ইরান যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে অর্থনৈতিক সুবিধা তাদের এবং পুরো অঞ্চলের জন্যই দেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ইরান / যুক্তরাষ্ট্র / মধ্যপ্রাচ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিনিয়োগ বাড়াবে ও জ্বালানি নিরাপত্তা জোরদার করবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী  
  • এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net