Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
করোনায় ব্রাহ্মণবাড়িয়ায় দর্জিদের কাজ কমেছে ৬০ শতাংশ

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
07 May, 2021, 10:55 am
Last modified: 07 May, 2021, 05:14 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

করোনায় ব্রাহ্মণবাড়িয়ায় দর্জিদের কাজ কমেছে ৬০ শতাংশ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডব এবং করোনার সংক্রমণ রোধে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকায় ঈদের কাজের অর্ডার নিতে পারেননি দর্জিরা।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
07 May, 2021, 10:55 am
Last modified: 07 May, 2021, 05:14 pm
ছবি- আজিজুল সঞ্চয়/ টিবিএস
  • ১০ রোজা পর্যন্ত কাজের অর্ডার নেওয়া হয়, কিন্তু এবার হেফাজত তাণ্ডব ও লকডাউনের  কারণে অর্ডার নিতে পারেননি।
  • করোনায় কর্মহীন হয়ে অনেক কারিগর পেশা বদল করে দিনমজুরি করছেন।

সারাবছরই কাজে ব্যস্ত সময় কাটে দর্জিদের। প্রতিবছর ঈদুল ফিতরের আগে সেই ব্যস্ততা আরও বেড়ে যায়। রাত-দিন মিলিয়ে গ্রাহকদের কাপড় সেলাই করেন কারিগররা। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই উল্টো। কাজের আশায় অলস সময় পার করতে হচ্ছে তাদের। মহামারি করোনাভাইরাসের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় দর্জিদের কাজ কমেছে অন্তত ৬০ শতাংশ। এতে করে অনেক দর্জি কর্মহীন হয়ে পড়েছেন।

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডব এবং করোনার সংক্রমণ রোধে লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকায় ঈদের কাজের অর্ডার নিতে পারেননি দর্জিরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নারী ও পুরুষের পোষাক এবং পাঞ্জাবী সেলাই করা হয়- এমন অন্তত দুই হাজার দর্জি দোকান আছে। এসব দোকানে কর্মসংস্থান হয়েছে অন্তত ১০ হাজার কারিগরের। এই কারিগরদের হাতে সারাবছরই কাজ থাকে। তবে রোজার মাস শুরু হওয়ার অন্তত ১০দিন আগে থেকে দর্জিদের কাজের চাপ দ্বিগুণ বেড়ে যায়।

এমনিতে বছরের অন্য সময়গুলোতে ছোট দোকানগুলোতে গড়ে প্রতি মাসে ৫০ হাজার টাকার কাজের অর্ডার আসে, মাঝারি দোকানগুলো গড়ে ১ লাখ এবং বড় দোকানগুলোতে প্রায় ২ লাখ টাকার কাজের অর্ডার পাওয়া যায়। সব খরচ মিটিয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ লাভ হয় বলে জানিয়েছেন দর্জি দোকানিরা।

তবে রোজার মাসে ছোট দোকানগুলোতে প্রায় ১ লাখ টাকা, মাঝারি দোকানগুলোতে ২ লাখ এবং বড় দোকানগুলোতে প্রায় ৪ লাখ টাকার কাজের অর্ডার আসে। কারিগররা তখন রাত-দিন মিলিয়ে কাজ করে অর্ডার ডেলিভারি দেন। অবশ্য বাড়তি কাজের জন্য বাড়তি পারিশ্রমিকও দেওয়া হয় কারিগরদের। কাজের চাপের কারণে ১০ রোজার পর থেকেই কোনো দর্জি দোকানে নতুন করে কাজের অর্ডার নেওয়া হয়না।

কিন্ত এখন করোনাভাইরাসের কারণে কাজ কমে যাওয়ায় অনেকটা অলস সময় কাটছে কারিগরদের। কাজ কমে যাওয়ায় অনেক কারিগর কর্মহীন হয়ে পেশা বদল করে এখন দিনমজুরি করছেন। এ অবস্থা চলতে থাকলে আরও অনেক কারিগর বেকার হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩৫ বছর ধরে দর্জির কাজ করছেন মো. মুসা মিয়া। কাপড় সেলাইয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের নামকরা প্রতিষ্ঠান সেঞ্চুরি টেইলার্স অ্যান্ড ফেব্রিকসের মাস্টার তিনি। বাড়িতে তার স্ত্রীও সেলাইয়ে কাজ করেন। এই কাজ করেই তাদের ৭ সদস্যের পরিবার চলে। 

মুসা মিয়া বলেন, 'আমার ওস্তাদ বলেছিলেন- দর্জিদের পেছনে ফিরে তাকতে হয়না। কিন্তু করোনাভাইরাসের কারণে গতবছর থেকে কষ্ট করছি। আগে কাজের এত চাপ ছিল, যে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে হয়েছে। এখন ৫-৭ ঘণ্টাও কাজ করতে হয়না। আমাদের হাতে কাজ নেই বললেই চলে। আমাদের অনেক কারিগর বেকার হয়ে পড়েছে। যেহেতু হাত দিয়ে স্পর্শ করে মাপ নিতে হয়, সেজন্য অনেকেই করোনাভাইরাসের ভয়ে কাপড় সেলাই করতে চাননা। আমার এক সহকর্মী কর্মহীন হয়ে সংসার চালানোর জন্য তার একটি গরু বিক্রি করে দিয়েছেন। দর্জিদের এমন দুর্দিন আমার জীবনে আগে কখনও দেখিনি'।

কাপড় কাটছেন সেঞ্চুরি টেইলার্স অ্যান্ড ফেব্রিকসের মাস্টার মো. মুসা মিয়া

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারিগর জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ছোট একটি দর্জি দোকানে কাজ করতেন। গত বছর থেকেই করোনাভাইরাসের কারণে দোকানে আয় কমে যায়। এবার দ্বিতীয় ঢেউ শুরুর পর কাজ না থাকায় দোকানটি বন্ধ করে দেন মালিক। এর ফলে সংসার চালাতে এখন কৃষকের জমির ধান কাটছেন তিনি।

সেঞ্চুরি টেইলার্স অ্যান্ড ফেব্রিকসের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেন বলেন, 'কাজ না থাকলেও দোকান ও কারখানা ভাড়া, বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয় ঠিকই মেটাতে হচ্ছে। মানবিক দিক বিবেচনা করে কারিগরদের খরচের টাকাও দিতে হচ্ছে। অথচ গত বছর থেকেই দোকানের কাজ ৬০ শতাংশ কমে গেছে। ঈদের কিছু কাজের অর্ডার পাওয়ার আশা করলেও হেফাজতের তাণ্ডবের কারণে সেটিও আর হয়নি। আমাদের অর্ডার নেওয়ার সময়টাতেই হেফাজতের তাণ্ডব চলেছে। এখন শহরের পরিস্থিতি শান্ত হলেও মানুষজন আসছে না'।

ব্রাহ্মণবাড়িয়া শহরের টি. এ. রোডের দি স্বপন টেইলার্সের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম স্বপন বলেন, 'স্বাভাবিক সময়ে মাসে লাখ টাকার কাজের অর্ডার আসে। রোজার সময় এটি দ্বিগুণ হয়। এ সময় কারিগররাও বাড়তি টাকায় আয় করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে হাতে কাজ একেবারেই কম। ১০-১২ রোজা পর্যন্ত কাজের অর্ডার নেই। কিন্তু এবার অর্ডার নেওয়ার সময়টাতেই তাণ্ডব চলেছে হেফাজতের। সেজন্য গ্রাহকরাও দোকানে আসতে পারেননি। এ অবস্থায় করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলে আমাদের আরও অনেক কারিগর বেকার হয়ে পড়বে'।

 

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / করোনার অর্থনৈতিক প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কারখানায় উৎপাদন ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net