Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
“আমাদের একটি সরকার প্রয়োজন”

মতামত

অরুন্ধতী রায়, স্ক্রল ডটইন 
04 May, 2021, 05:20 pm
Last modified: 04 May, 2021, 07:26 pm

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

“আমাদের একটি সরকার প্রয়োজন”

“তাই, দয়া করে যান। আপনার পক্ষে এটা সবচেয়ে দায়িত্বশীল কাজ হবে। আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকার নৈতিক অধিকার আপনি হারিয়েছেন।”
অরুন্ধতী রায়, স্ক্রল ডটইন 
04 May, 2021, 05:20 pm
Last modified: 04 May, 2021, 07:26 pm
ছবি: সংগৃহীত

আমাদের একটি সরকার প্রয়োজন। জরুরিভিত্তিতে। এখানে আমাদের কোনো সরকার নেই। আমাদের বাতাস ফুরিয়ে যাচ্ছে। আমরা মারা যাচ্ছি। এমনকি, আমাদের এমন ব্যবস্থাও নেই যারা জানে হাতে থাকা সাহায্য কীভাবে কাজে লাগাতে হয়।

এখন কী করা যেতে পারে? ঠিক এই মুহূর্তে?

২০২৪ সাল পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারব না। আমার মতো মানুষ কখনো কল্পনাতেও ভাবেনি যে এমন একদিন আসবে যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কিছু চাইতে হবে। 

ব্যক্তিগতভাবে এরকম করার চেয়ে আমি জেলে যেতে পছন্দ করব। কিন্তু, যেহেতু আজ আমরা ঘরে, রাস্তাঘাটে, হাসপাতালে, গাড়ি পার্কে, বড় শহরে, ছোট শহরে, গ্রামে, জঙ্গলে, ক্ষেতে মরতে বসেছি- আমি, একজন সাধারণ নাগরিক, আমার আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে লাখো নাগরিকের সাথে এক কন্ঠে বলতে চাই, স্যার, দয়া করে সরে দাঁড়ান। অন্তত এই মুহূর্তের জন্য হলেও। আমি মিনতি করছি, আপনি নেমে আসুন।

এই সংকট আপনার তৈরি। আপনি এর সমাধান করতে পারবেন না। আপনি শুধু বিষয়টিকে আরও খারাপ দিকে নিয়ে যাবেন। এই ভাইরাস ভীতি, ঘৃণা এবং অবজ্ঞার পরিবেশে বৃদ্ধি পায়। যখন কেউ কথা বললে আপনি তাদের প্রতিহত করেন, তখন এই ভাইরাস বাড়তে থাকে। এই ভাইরাসের অভ্যুত্থান ঘটে যখন আপনি গণমাধ্যমকে এতোটাই নিয়ন্ত্রণ করেন যে সত্যিটা কেবল আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়। এই ভাইরাস তখন বৃদ্ধি পায়, যখন আপনি এমন একজন প্রধানমন্ত্রী পান, যিনি এতগুলো বছরেও অফিসে একটি মাত্র প্রেস কনফারেন্সের আয়োজন করেননি; যিনি প্রশ্নের সম্মুখীন হতে অক্ষম; এমনকি এই গুমোট ত্রাসের মুহূর্তেও।

আপনি যদি না যান, তাহলে অহেতুক আমাদের লাখ লাখ মানুষ মারা পড়বে। তাই এখনই যান। আপনার মর্যাদা অক্ষুন্ন রেখে, ঝোলাসহই যান। নির্জনে ধ্যান করে আপনার সামনের দিনগুলো চমৎকার কাটবে। আপনি এমনটা চান, সেটা নিজেই বলছেন। কিন্তু, বিশাল পরিসরে এভাবে মানুষকে মরতে দিতে থাকলে সেটা সম্ভব হবে না।

আপনার দলে এমন বহু মানুষ আছেন, যারা এই মুহূর্তে আপনার জায়গা নিতে পারে। যারা জানে সংকটের এই সময়ে রাজনৈতিক বিরোধীদের সাথে মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। আপনার দলের সেই ব্যক্তিটি যেই হোক না কেন, রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘের অনুমোদন সহকারে- সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে নেতৃত্ব দিতে পারেন।

রাজ্যের মুখ্যমন্ত্রীরা কয়েকজন প্রতিনিধি নির্বাচন করতে পারেন। ফলে, সব দলই প্রতিনিধিত্ব করতে পারবে। জাতীয় একটি দল হিসেবে কংগ্রেসও কমিটিতে থাকতে পারে। এছাড়া বিজ্ঞানী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, অভিজ্ঞ আমলারাও থাকবেন। আপনি হয়ত বিষয়টা বুঝবেন না, কিন্তু একেই বলা হয় গণতন্ত্র। আপনি 'বিরোধী-মুক্ত গণতন্ত্র' গড়তে পারবেন না।  ওটাকে বলে স্বৈরাচার। ভাইরাস স্বৈরাচারীদের ভালোবাসে।

বিশ্বের জন্য হুমকিস্বরূপ এই প্রাদুর্ভাবকে বাড়তে থাকা আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখা হচ্ছে। আপনার অক্ষমতার জন্য অন্যান্য দেশ আমাদের বিষয়ে হস্তক্ষেপ করার যুক্তিসংগত অজুহাত পাচ্ছে। তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। আপনি এখনই সরে না গেলে- দীর্ঘ লড়াই করে পাওয়া আমাদের এই সার্বভৌমত্বের সাথে আপস করতে হবে। বিষয়টি উপেক্ষা করবেন না।

তাই, দয়া করে যান। আপনার পক্ষে এটা সবচেয়ে দায়িত্বশীল কাজ হবে। আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকার নৈতিক অধিকার আপনি হারিয়েছেন।


লেখাটি প্রাথমিকভাবে  স্ক্রল ডটইনে প্রকাশিত হয়

অনুবাদ: তামারা ইয়াসমীন তমা 
 

Related Topics

টপ নিউজ

অরুন্ধতী রায় / ভারত / নরেন্দ্র মোদি সরকার / মহামারি / কোভিড-১৯ / ভারতে কোভিড-১৯ বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net