Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের খরচ কমছে; চার্জের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 May, 2026, 08:40 pm
Last modified: 11 May, 2026, 08:42 pm

Related News

  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক বাণিজ্যে অর্থায়নের খরচ কমছে; চার্জের সীমা নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক

এই ‘অল-ইন-কস্ট’ বা সর্বমোট ব্যয়ের মধ্যে সুদ, কমিশন, ফি এবং সংশ্লিষ্ট অর্থায়নের সাথে জড়িত অন্যান্য সব ধরনের চার্জ অন্তর্ভুক্ত থাকবে।
টিবিএস রিপোর্ট
11 May, 2026, 08:40 pm
Last modified: 11 May, 2026, 08:42 pm

বিশ্ববাজারে উচ্চ সুদহারের মধ্যে আমদানিকারক ও রপ্তানিকারকদের ব্যয় কমাতে—বৈদেশিক মুদ্রায় বাণিজ্য অর্থায়নের (ট্রেড ফাইন্যান্সিং) ওপর ব্যাংকগুলো কত শতাংশ সুদ ও ফি নিতে পারবে, তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেঞ্চমার্ক রেটের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ যোগ করে এই চার্জ নির্ধারণ করতে হবে।

গতকাল (১০ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদী বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে 'অল-ইন-কস্ট' বা সর্বমোট ব্যয় হিসেবে ব্যাংকগুলো এখন থেকে সংশ্লিষ্ট বেঞ্চমার্ক রেট-এর সাথে বার্ষিক ৩ শতাংশের বেশি চার্জ করতে পারবে না। মার্কিন ডলারে অর্থায়নের ক্ষেত্রে সোফর এবং ইউরোতে লেনদেনের ক্ষেত্রে ইউরিবোর-এর মতো বেঞ্চমার্ক রেটগুলো এই হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।

নতুন এই নিয়ম আজ (১১ মে) থেকেই কার্যকর হয়েছে।

সুদের এই সর্বোচ্চ সীমা মূলত তিন ধরনের বৈদেশিক বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে: স্বল্পমেয়াদী আমদানি বাণিজ্য অর্থায়ন, ইউসেন্স রপ্তানি বিল ডিসকাউন্টিং এবং ওপেন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের আওতায় রপ্তানির বিপরীতে অগ্রিম অর্থ প্রদান।

এই 'অল-ইন-কস্ট'-এর মধ্যে সুদ, কমিশন, ফি এবং সংশ্লিষ্ট অর্থায়নের সাথে জড়িত অন্যান্য সব ধরনের চার্জ অন্তর্ভুক্ত থাকবে।

উদাহরণস্বরূপ, যদি মার্কিন ডলারের জন্য সোফর হার বর্তমানে ৪.৫ শতাংশ হয়, তবে ব্যাংকগুলো এই বাণিজ্যিক অর্থায়ন সুবিধার জন্য বার্ষিক সর্বোচ্চ ৭.৫ শতাংশ পর্যন্ত চার্জ নিতে পারবে।

সর্বশেষ এই নির্দেশনাটি ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত আগের সর্বোচ্চ সীমার স্থলাভিষিক্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই সংশোধিত কাঠামোর লক্ষ্য হলো ব্যাংকগুলোর অতিরিক্ত মুনাফা (মার্কআপ) রোধ করার পাশাপাশি বাংলাদেশের বাণিজ্য অর্থায়ন ব্যবস্থাকে— আন্তর্জাতিক বাজারের মানদণ্ডের সাথে আরও নিবিড়ভাবে সামঞ্জস্যপূর্ণ করা।

এই পদক্ষেপের ফলে আমদানিকারকরা যেমন ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় বা ইনপুট কস্ট সামাল দিতে পারবেন, তেমনি রপ্তানিকারকরাও প্রি-শিপমেন্ট এবং পোস্ট-শিপমেন্ট পর্যায়ে— বৈদেশিক মুদ্রায় সস্তায় অর্থায়ন সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, এই সর্বোচ্চ সীমা নির্ধারণের ফলে বাণিজ্য অর্থায়নে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত হবে। সেই সাথে বিশ্ববাজারে সুদের হারের অস্থিরতার কারণে, ব্যবসায়ীদের অস্বাভাবিক উচ্চ ঋণ ব্যয়ের মুখে পড়ার ঝুঁকিও হ্রাস পাবে।

Related Topics

টপ নিউজ

বৈদেশিক বাণিজ্য / বাণিজ্য অর্থায়ন / ঋণ / বাংলাদেশ ব্যাংক / সুদহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • আরও ৪৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net