Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2026, 12:25 pm
Last modified: 09 May, 2026, 12:39 pm

Related News

  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিজিবি জানায়, শুক্রবার রাতে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় প্রায় ১৫ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল ধজনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
টিবিএস রিপোর্ট
09 May, 2026, 12:25 pm
Last modified: 09 May, 2026, 12:39 pm
বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ মে) রাত সোয়া ১১টার দিকে সীমান্তের ভারত অংশে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে মো. মোরছালিন (২২)। মোরছালিন স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। নিহত অপর বাংলাদেশির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহতরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

নিহত মোরছালিনের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন লোক মোরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে যায়। সেখানে ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে প্রায় ১৫ জনের একটি বাংলাদেশি চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ধজনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ফেরার পথে বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে মোরছালিন ঘটনাস্থলে এবং অপর একজন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজিবি অধিনায়ক আরও বলেন, নিহতদের মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে 'প্রটেস্ট নোট' পাঠানো হয়েছে। এছাড়া বর্তমানে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

বিজিবি / বিএসএফ / বিজিবি-বিএসএফ / সীমান্তে হত্যা / ব্রাহ্মণবাড়িয়া / কসবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • অবৈধভাবে সীমানা অতিক্রম, জুনে বিজিবির হাতে আটক ৩৩২ জন
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক
  • মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতেই ফেরত পাঠানোর দাবি বিজিবির

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net