Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
প্রথমবারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল ৪ লাখ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 May, 2021, 10:30 am
Last modified: 01 May, 2021, 11:02 am

Related News

  • বর্ষায় গঙ্গার পানি বাড়তেই ভেসে উঠছে কোভিড রোগীদের মরদেহ
  • ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ লিখলেই সামাজিক মাধ্যমে কনটেন্ট মুছে ফেলার নির্দেশ   
  • বিবাহবার্ষিকীতে ভারতে করোনাভাইরাস ত্রাণকেন্দ্র খোলার ঘোষণা প্রিন্স হ্যারি ও মেগানের
  • ভারতে কমছে মোদির জনপ্রিয়তা, আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
  • ভারতীয় স্বাস্থ্যসেবা নায়কের কাছে যুক্তরাষ্ট্রের ডাক্তারের চিঠি

প্রথমবারের মতো ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল ৪ লাখ

দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লাখে।
টিবিএস ডেস্ক
01 May, 2021, 10:30 am
Last modified: 01 May, 2021, 11:02 am
ছবি-রয়টার্স

চার লাখ ছাড়িয়ে গেল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে তৈরি হল নতুন রেকর্ড। 

গোটা বিশ্বে এই প্রথম কোনও একটি দেশে আক্রান্তের সংখ্যা এক দিনে চার লাখ ছাড়াল। দৈনিক আক্রান্ত ৩ লাখ ছাড়ানোর ৯ দিনের মাথায় তা পৌঁছে গেল ৪ লাখে। 

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এদিকে করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৯ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন, সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৪০৬ জন। 

ভারতে করোনা প্রাণ কেড়েছে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনের। এই মুহূর্তে সেখানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের চাপ সামলাতে পারছে না ভারতের নয়াদিল্লির শ্মশানগুলো। সারা রাত ধরে জ্বলতে থাকা চিতার আগুন যেন স্বজনদের কান্না আর আহাজারিকে ছাপিয়ে উঠেছে। 

এদিকে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য উন্মুক্ত করা বর্তমান সময়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে, দেশটিতে মহামারির সেকেন্ড ওয়েভে নতুন আরও অভিযোজিত স্ট্রেইনের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। 

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গবেষণা, পূর্বাভাস ও সংক্রমণ কমাতে মহামারি সংক্রান্ত তথ্য উন্মুক্ত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছেন দেশটির বিজ্ঞানী ও গবেষকরা। 

দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় ভরসা টিকাদান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে  ১৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৩৫ জন টিকা পেয়েছেন। 

প্রসঙ্গত, আজ থেকেই ভারতে দেশজুড়ে শুরু হয়েছে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ। 

  • সূত্র- ভারতীয় গণমাধ্যম 

Related Topics

টপ নিউজ

ভারতে করোনাভাইরাস / ভারতে করোনায় রেকর্ড মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • বর্ষায় গঙ্গার পানি বাড়তেই ভেসে উঠছে কোভিড রোগীদের মরদেহ
  • ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ লিখলেই সামাজিক মাধ্যমে কনটেন্ট মুছে ফেলার নির্দেশ   
  • বিবাহবার্ষিকীতে ভারতে করোনাভাইরাস ত্রাণকেন্দ্র খোলার ঘোষণা প্রিন্স হ্যারি ও মেগানের
  • ভারতে কমছে মোদির জনপ্রিয়তা, আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
  • ভারতীয় স্বাস্থ্যসেবা নায়কের কাছে যুক্তরাষ্ট্রের ডাক্তারের চিঠি

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net