Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2026, 06:45 pm
Last modified: 29 April, 2026, 07:41 pm

Related News

  • মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী 
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী
  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘তাহলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন; কারা খুন-গুম-ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন, কারা বাংলাদেশের অগণিত মানুষের জীবন কেড়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন, তা পরিষ্কার হয়েছে।’
টিবিএস রিপোর্ট
29 April, 2026, 06:45 pm
Last modified: 29 April, 2026, 07:41 pm
মো. আসাদুজ্জামান। ফাইল ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে বিরোধী দল এটা স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ''জাতীয় সংসদে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২৬'-এর  অনুমোদনের মাধ্যমে বিরোধী দল স্বীকার করেছে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজাম ইসলামী এবং আল বদর, আলশামস বাহিনী ও রাজাকাররা এ দেশের স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।''

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী বলেন, ''এই মহান সংসদে আমি বিরোধীদলীয় নেতাসহ বিরোধীদলের সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই। কারণ 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২৬' এ বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, সেই সংশোধনীতে ১৯৭১ সালে বাংলাদেশের যে সমস্ত দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী, তৎকালীন নেজাম ইসলামী এবং আল বদর, আল শামস বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন; তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে আইন পাস হয়েছে। জামায়াতে ইসলাম সে আইনের বিরোধিতা করেনি।''

তিনি বলেন, ''সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে, এই কারণে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।''

আসাদুজ্জামান বলেন, ''বাই অপারেশন অব ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন অনুযায়ী, তাহলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন; কারা খুন-গুম-ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন, কারা বাংলাদেশের অগণিত মানুষের জীবন কেড়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন, তা পরিষ্কার হয়েছে।''

তিনি বলেন, ''আজ থেকে প্রায় দুই বছর আগে আমরা নির্যাতিতের পক্ষে ছিলাম। এই বাংলাদেশ দুই ভাগে বিভক্ত ছিল। একভাগে ছিল ফ্যাসিস্টরা, গুটি কয়েক লুটেরা, গুটি কয়েক খুনি, আরেকদিকে ছিলাম উনারা ও আমরা।''

আইনমন্ত্রী বলেন, ''এই বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছুর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার জড়িত। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশ ৭১' এর মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অর্জিত, এই বাংলাদেশে ৯০' এর গণভুত্থান এবং ২৪' এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে পারব।''

তিনি বলেন, ''বিশ্বের দেশে দেশে বিপ্লব ঘটেছে। ফরাসি বিপ্লব ঘটেছে, জুলাই বসন্ত এসেছে, আরব বসন্ত এসেছে, অরেঞ্জ বসন্ত এসেছে। সব বসন্তের পরেই সে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তি হয় গণঅভ্যুত্থান ও গণঅভ্যুত্থানের চেতনা।''

তিনি আরও বলেন, 'কিন্তু আমরা অত্যন্ত দুঃখের ও পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম, বিরোধী দল সে বিষয়ে আগ্রহী নয়।'

গণভোট আধা প্রেম, আধা প্রতারণা

আইনমন্ত্রী বলেন, ''গতকাল (২৮ এপ্রিল)  জাতীয় সংসদে একটি লিফলেট পেলাম।  ১১ দলীয় জোটের সেই লিফলেটে উনারা  কেন সংস্কার চান, সে বিষয়ে কয়েকটি পয়েন্ট দিয়েছেন। এই পয়েন্টের মধ্যে কোথাও জুলাই সনদের কথা বলা নাই।''

তিনি বলেন, ''এতে তারা গণভোটের কথা বলেছেন। এতে জুলাই সনদ থেকে গণভোটকে ডেভিয়েট করা হয়েছে। দ্যাট ইজ আ ফ্রড অন দ্য কনস্টিটিউশন, অ্যান্ড দ্যাট ইজ আ ফ্রড অন দ্য ল। আমরা জিজ্ঞেস করেছি জুলাই জাতীয় সনদের কথা কোথায়? যাতে ৩৩ টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন। এর কোথাও তার নাম-চিহ্ন নাই।''' 

তিনি আরও বলেন, ''জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের কোনো শব্দ উনাদের [বিরোধী দলের] সুপারিশের মধ্যে নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।''

আসাদুজ্জামান বলেন, ''এ প্রসঙ্গে ফিলিস্তিনি জাতীয় কবি মাহমুদ দারবিশের একটি কবিতার কথা মনে পড়ে। মাহমুদ দারবিশের প্রেমিকা তাকে জিজ্ঞেস করেছিলেন- মাহমুদ আমাদের দেখা হবে কবে? উনি বলেছিলেন যেদিন যুদ্ধ থামবে। প্রেমিকা জিজ্ঞাসা করলেন যুদ্ধ কবে থামবে? উনি বললেন যেদিন আমাদের দেখা হবে।''

তিনি বলেন, ''গণভোটের তিনটি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি যে প্রশ্নটা, তার আধা প্রশ্নটা হলো- আধা প্রেম আধা প্রতারণা। আধা প্রেম কী রকম? এটা জুলাই সনদের অংশ। আধা প্রতারণা হলো জুলাই সনদের মধ্যে বলা আছে, ওই প্রশ্নটা কখনোই প্রাসঙ্গিক হবে না বিএনপির জন্য, এপ্লিকেবল হবে না বিএনপির জন্য। কারণ বিএনপি তার নোট অব ডিসেন্টে ওই প্রশ্নের বিষয়টি পরিস্কার করেছে।''

আইনমন্ত্রী বলেন, ''নির্বাচনের মাঠে যখন মা- বোনের কাছে ভোট চাইতে গেছি, তখন শুনেছি কেউ কেউ নাকি বেহেশতের টিকিট বিক্রি করেছেন।''

তিনি বলেন, ''উনাদের বলার কথা ছিল ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে কোনো অনিয়ম হচ্ছে কি না, কোনো দলীয়করণ হচ্ছে কি না, কোনো দুর্নীতি হচ্ছে কি না? সে মর্মে কোনো আলোচনা নাই। কৃষকদের ভাগ্য নিয়ে কোনো আলোচনা নাই।  ইমামদের জন্য ভাতা চালু করা হয়েছে, সেই মর্মেও কোনো আলোচনা নাই।''

আইনমন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন,  ''আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ গড়ি। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা বলেছেন, খালেদা জিয়ার কথা বলেছেন, আসুন সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে হেঁটে চলি।''

Related Topics

টপ নিউজ

মুক্তিযুদ্ধ / জামায়াতে ইসলামী / আইনমন্ত্রী / মো. আসাদুজ্জামান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী 
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী
  • সংসদে ফজলুর রহমানের মন্তব্যে উত্তেজনা: বিরোধী দলের প্রতিবাদ ও এক্সপাঞ্জের দাবি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net