Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2026, 06:25 pm
Last modified: 17 April, 2026, 06:35 pm

Related News

  • সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি অব্যাহত রেখেই ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
  • পুলিশের সক্ষমতা বাড়াতে ২,২৮১ কোটি টাকায় ১,০০১টি বিশেষায়িত যানবাহন কেনার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, ৩ পুলিশ সদস্যকে মারধর

ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

পুলিশ এসোসিয়েশনের ওই আবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
টিবিএস রিপোর্ট
17 April, 2026, 06:25 pm
Last modified: 17 April, 2026, 06:35 pm
কোলাজ: টিবিএস

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি দায়িত্ব পালনে গতিশীলতা আনার লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে পুলিশ সদস্যদের জন্য আলাদা লাইন ও বিশেষ বুথ দাবি করেছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।

শুক্রবার (১৭ এপ্রিল) এসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক আবেদনে এই অনুরোধ জানানো হয়।

পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জরুরি সেবার ওপর।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করার কারণে আসামি ধরতে বিশেষ অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং দুর্যোগ কিংবা দুর্ঘটনাস্থলে তড়িৎ সাড়া প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সময়মতো পালন করা সম্ভব হচ্ছে না।

এসোসিয়েশন জানায়, অনেক সময় জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে আগে জ্বালানি সংগ্রহ করতে গেলে পুলিশ সদস্যদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিশেষ করে জনরোষ এবং এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার সম্মুখীন হওয়ার মতো ঘটনাও ঘটছে।

এ অবস্থায় জনস্বার্থ এবং পুলিশের জরুরি দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি ও বেসরকারি পেট্রোল পাম্পে পুলিশের জন্য আলাদা ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

আবেদনে বলা হয়, পুলিশ সদস্যরা তাদের সরকারি পরিচয়পত্র প্রদর্শন করে যাতে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে দ্রুত জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেজন্য আইজিপির কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

পুলিশ অ্যাসোসিয়েশন / ফিলিং স্টেশন / তেল সংকট / পুলিশ / পুলিশ সদস্য / দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি অব্যাহত রেখেই ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা
  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
  • দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি
  • পুলিশের সক্ষমতা বাড়াতে ২,২৮১ কোটি টাকায় ১,০০১টি বিশেষায়িত যানবাহন কেনার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, ৩ পুলিশ সদস্যকে মারধর

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net