Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2026, 04:15 pm
Last modified: 17 April, 2026, 04:20 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ৬ দিনের রিমান্ডে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ‘ফ্যাসীবাদ বিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে

গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ডিবি পুলিশ আফজাল নাছেরকে গ্রেপ্তার করে।
টিবিএস রিপোর্ট
17 April, 2026, 04:15 pm
Last modified: 17 April, 2026, 04:20 pm
সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের। ফাইল ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছেরকে ষষ্ঠ দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পাঁচ দফায় মোট ১৮ দিনের রিমান্ড শেষে আসামি আফজাল নাছেরকে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে ওই আসামির জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার রহস্য উদ্ঘাটনে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে, গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ডিবি পুলিশ আফজাল নাছেরকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আফজাল নাছেরকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে।

 

Related Topics

টপ নিউজ

ডিজিএফআই / আফজাল নাছের / রিমান্ড / বৈষম্যবিরোধী আন্দোলন / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ৬ দিনের রিমান্ডে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ‘ফ্যাসীবাদ বিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net