Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 06:45 pm
Last modified: 09 April, 2026, 06:47 pm

Related News

  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • পাচারের অর্থ ফেরাতে ২৩ দেশে আইনি চিঠি দেওয়া হয়েছে, সংসদে অর্থমন্ত্রী
  • ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮,০৬৭ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী
  • আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ওয়াকআউটের আগে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে যেসব গণবিরোধী আইন পাস করা হয়েছে, আমরা তার দায়ভার নিতে চাই না। এজন্য সংসদ থেকে ওয়াকআউট করলাম।’
টিবিএস রিপোর্ট
09 April, 2026, 06:45 pm
Last modified: 09 April, 2026, 06:47 pm
ছবি: সংগৃহীত

বিরোধী দলের প্রবল আপত্তি ও বাধা সত্ত্বেও একতরফাভাবে আইন পাস করার অভিযোগ তুলে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিবেশন চলাকালীন সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে 'স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯'-এর অধিকতর সংশোধনকল্পে আনীত 'স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল ২০২৬' পাস হওয়ার পরপরই বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

ওয়াকআউটের আগে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, 'দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে যেসব গণবিরোধী আইন পাস করা হয়েছে, আমরা তার দায়ভার নিতে চাই না। এজন্য সংসদ থেকে ওয়াকআউট করলাম।'

এর আগে বিলটির ওপর আলোচনাকালে পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর সংশোধনের বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন যে, আইন অনুযায়ী স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে সেখানে অনির্বাচিত ব্যক্তিদের বসানোর কোনো সুযোগ নেই।

বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যের জবাবে বিলটি উত্থাপনকারী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, 'এই আইন সংশোধন করা না হলে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার সুযোগ থাকবে। পাশাপাশি এই সংশোধনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন বাতিল করা হয়েছে। বর্তমান সরকার দ্রুত নির্বাচনও দিয়ে দিবে।'

বিরোধী দলীয় নেতার ওয়াকআউট ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অধিবেশনে বলেন, 'আইন-প্রণয়নের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রিডিংয়ে উনারা (বিরোধী দল) সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন।'

উল্লেখ্য, এর আগেও চলতি অধিবেশনে বিভিন্ন ইস্যুতে বিরোধী দল ওয়াকআউট করেছিল। বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন আইন পাসের সময় আপত্তি তোলা হয়েছে।

এর মধ্যে অন্যতম হচ্ছে—জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ পুনঃপ্রচলন বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল। অন্যদিকে, সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন) বিল উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষ থেকে আইনটিতে কী পরিবর্তন আনা হচ্ছে, তা পর্যালোচনার জন্য সময় চাওয়া হয়েছিল। তবে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সেই সময় মঞ্জুর করা হয়নি।
 

Related Topics

টপ নিউজ

বিরোধী দল / সংসদ / আইন পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
  • পাচারের অর্থ ফেরাতে ২৩ দেশে আইনি চিঠি দেওয়া হয়েছে, সংসদে অর্থমন্ত্রী
  • ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮,০৬৭ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী
  • আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net