Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2026, 07:50 pm
Last modified: 08 April, 2026, 09:50 am

Related News

  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে, ট্যাক্স কমালে ব্যবসায়ীরা আরও কমানোর দাবি করেন। এরপর তা শূন্যে নামানোর দাবি আসে।’
টিবিএস রিপোর্ট
07 April, 2026, 07:50 pm
Last modified: 08 April, 2026, 09:50 am
ছবি: শাহাদাত হোসেন/টিবিএস

কৃষি খাতের ব্যবসায়ীদের উদ্বেগ ও সমস্যাগুলো সমাধান করা হবে বলে মঙ্গলবার (৭ এপ্রিল) আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের কর কমানোর দাবির চেয়ে সমস্যাগুলোর সমাধানের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি বলেন, 'আপনাদের দাবি হচ্ছে কর কমানো, আর আমাদের দায়িত্ব হচ্ছে রাজস্ব বাড়ানো। এ ক্ষেত্রে যৌক্তিক সমন্বয় প্রয়োজন, তবে দেশের জন্য রাজস্ব সংগ্রহ করা অত্যন্ত জরুরি।'

তিনি সতর্ক করে বলেন, 'আমাদের অভিজ্ঞতা বলে, ট্যাক্স কমালে ব্যবসায়ীরা আরও কমানোর দাবি করেন। এরপর তা শূন্যে নামানোর দাবি আসে। শূন্য করলে ভর্তুকি চাওয়া হয়, আর ভর্তুকি দিলে তা বাড়ানোর দাবি ওঠে। এই চক্রের কোনো শেষ নেই। জিরো করলেও কেউ সন্তুষ্ট থাকে না।'

পাশাপাশি তিনি উল্লেখ করেন, কর কমালেই যে কর আদায় বাড়বে বা করদাতারা স্বতঃস্ফূর্তভাবে কর দেবেন—তার কোনো নিশ্চয়তা নেই।

কৃষি শিল্পের উৎসে কর মওকুফের দাবি

বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন কৃষিপণ্যের ক্ষেত্রে উৎসে কর মওকুফের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তারা ৩ লিটার পর্যন্ত মিনারেল ওয়াটারের ওপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, নিরাপদ পানীয় পানি বিলাসপণ্য নয়; এটি একটি অত্যাবশ্যকীয় পণ্য।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে বিষয়গুলো বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন টার্নওভার ট্যাক্স কমানো এবং আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর (এআইটি) সমন্বয়ের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে।

এনবিআর চেয়ারম্যান জানান, টার্নওভার ট্যাক্স ২.৫ শতাংশে নির্ধারণের জন্য বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে। কর কমানো কঠিন হলেও বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ জানিয়েছে, পোলট্রি ফিডের মোট ব্যয়ের ৭০ থেকে ৮০ শতাংশই কাঁচামালের জন্য ব্যয় হয়। তাই দাম বাড়া ঠেকাতে এ খাতে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতি—অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন–বাংলাদেশ—থ্রেশার, হারভেস্টার ও রাইস ট্রান্সপ্লান্টারের ক্ষেত্রে এসআরও বর্ণনা সহজ করার প্রস্তাব দিয়েছে, যাতে ভ্যাট নির্ধারণ সহজ হয়।

অন্যদিকে অ্যাগ্রো-কেমিক্যাল উৎপাদক, সার প্রস্তুতকারক, ফসল সুরক্ষা পণ্য ও ফল আমদানিকারক সংগঠনগুলো স্থানীয় উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিভিন্ন কাঁচামাল, কীটনাশক, বায়ো-রোডেন্টিসাইড, ফলের ব্যাগ, স্টিকি ট্র্যাপ এবং সুরক্ষা সরঞ্জামের ওপর কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছে।

ভ্যাট রিফান্ডে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা ভ্যাট ফেরত পেতে দেরি হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন সিস্টেম চালুর ফলে এখন ভ্যাট ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, 'আয়কর ব্যবস্থাটিও প্রায় সম্পন্ন হয়েছে; বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। পুরোপুরি চালু হলে আমরা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেব। বর্তমানে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সাময়িকভাবে রিফান্ড আটকে রাখা হয়েছে, তবে শেষ পর্যন্ত আপনারা তা অবশ্যই পাবেন।'

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইমপোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, শ্রিম্প অ্যান্ড হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিনিধিরা।

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / ট্যাক্স / ব্যবসায়ীদের সংকট / মো. আবদুর রহমান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক ও কর হ্রাসের দাবি ইস্পাত উৎপাদকদের
  • গত ৩ বছরে বন্ধ হয়েছে ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net