Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
গুগলের বিরুদ্ধে ডেইলি মেইলের মামলা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 April, 2021, 09:25 am
Last modified: 22 April, 2021, 09:27 am

Related News

  • ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, শুরু তদন্ত
  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • ট্রাম্পের চাপে এবার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল অ্যাপল ম্যাপস

গুগলের বিরুদ্ধে ডেইলি মেইলের মামলা

ডেইলি মেইলের উদ্বেগ মূলত শুরু হয় ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবাদ বিষয়ক সংবাদ অনুসন্ধানের ফলাফল থেকে। এসময় সার্চ রেজাল্টে মেইল অনলাইনের অনেক সংবাদ নিচের দিকে দেখানো হয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
টিবিএস ডেস্ক
22 April, 2021, 09:25 am
Last modified: 22 April, 2021, 09:27 am
ছবি-বিবিসি

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল এবং মেইল অনলাইনের কর্ণধার। সার্চের ফলাফল নিয়ন্ত্রণ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, অনলাইন বিজ্ঞাপনে গুগলের বাড়াবাড়ি রকমের নিয়ন্ত্রণ রয়েছে। তাদের মার্কেটপ্লেসে যথেষ্ট বিজ্ঞাপনের স্পেস বিক্রি না করলে প্রকাশকদের সার্চ রেজাল্টের র‍্যাঙ্ক নামিয়ে দেয় গুগল। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেছে অভিযুক্ত প্রতিষ্ঠান গুগল।

ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের অন্যতম শীর্ষ ওয়েবসাইট মেইল অনলাইন। শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিমাসে ৭৫ মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী পাঠ করে এই ওয়েবসাইটের সংবাদ।

ডেইলি মেইলের ও মেইল অনলাইনের উদ্বেগ মূলত শুরু হয় এ বছর ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরে বর্ণবাদ বিষয়ক সংবাদ অনুসন্ধানের ফলাফল থেকে।

এসময় সার্চ রেজাল্টে মেইল অনলাইনের অনেক সংবাদ নিচের দিকে দেখানো হয়েছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।

ডেইলি মেইলের সম্পাদক এমেরিটাস পিটার রাইট বিবিসির টুডে প্রোগ্রামকে বলেছেন, সার্চ ইঞ্জিনের এ ধরণের পদক্ষেপ "প্রতিযোগীতা বিরোধী"।…"আমরা মনে করি গুগলের সাথে বোঝাপড়া করার সময় চলে এসেছে"।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান গুগলের এক মুখপাত্র বিবিসিকে বলেন, "ডেইলি মেইলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো বিজ্ঞাপনের ওয়েবসাইট গুগল অনুসন্ধানে কীভাবে আসে সে বিষয়ে আমাদের বিজ্ঞাপন প্রযুক্তি সরঞ্জামগুলো ব্যবহারের কোনও পক্ষপাত নেই"। 

তিনি আরো বলেন, "বরং অ্যামাজন, ভেরিজনসহ কয়েক ডজন বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থাকে নিজেদের বিজ্ঞাপনের স্পেস বিক্রয় এবং পরিচালনায় ব্যবহার করে ডেইলি মেইল। …আমরা ডেইলি মেইলের এমন অভিযোগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেব"।

গুগলের বিরুদ্ধে মামলার ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও মার্কিন বিচার বিভাগসহ বেশ কয়েকটি রাজ্যে অ্যাটর্নি জেনারেলদের দায়ের করা অনাস্থা সংক্রান্ত একাধিক মামলার সম্মুখীন হয়েছে টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি। 

  • সূত্র- বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

গুগল / গুগল সার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, শুরু তদন্ত
  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • ট্রাম্পের চাপে এবার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল অ্যাপল ম্যাপস

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net