Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 April, 2026, 04:10 pm
Last modified: 04 April, 2026, 05:43 pm

Related News

  • সব উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের চিন্তা চলছে: সংসদে প্রধানমন্ত্রী
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
  • শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, গঠিত হচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

শনিবার (৪ এপ্রিল) দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। নবগঠিত এই কাউন্সিল একটি দুই বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবে।
টিবিএস রিপোর্ট
04 April, 2026, 04:10 pm
Last modified: 04 April, 2026, 05:43 pm
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দেশে বিনিয়োগ ও ব্যবসা করার ক্ষেত্রে কর-ভ্যাট সংক্রান্ত জটিলতা, উচ্চ সুদহার, বন্দরে পণ্য খালাস এবং নিবন্ধন সমস্যাসহ  সহজে ব্যবসা পরিচালনার বাধাগুলো সমাধানে দুই বছরের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশে প্রথমবারের মতো 'বেসরকারিখাতের পরামর্শক পর্ষদ' গঠন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। নবগঠিত এই পর্ষদ একটি দুই বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং দেশের উৎপাদন খাতের ৯ জন শীর্ষ ব্যবসায়ী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেওয়া ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ জব্বার টিবিএসকে বলেন, "প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কাছ থেকে দেশে বিনিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো শুনেছেন। আমরা ব্যবসার নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত জটিলতা এবং এনবিআরের ভ্যাট, কাস্টমস ও আয়কর বিষয়ে ব্যবসার প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেছি। এছাড়া গভীর সমুদ্রবন্দর, বিমানবন্দর, ব্যাংকের উচ্চ সুদহার, ইকোনমিক জোনের ইউটিলিটি ও জমি সংক্রান্ত সমস্যাগুলো জানানো হয়েছে।"

বৈঠকে রপ্তানি বৃদ্ধি এবং নিজেদের দেশে কাঁচামালে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ওষুধ শিল্পের এপিআই, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, এগ্রো-প্রসেসিং এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে ব্যবসায়ীরা তাদের মতামত তুলে ধরেন।

বৈঠকের ফলাফল সম্পর্কে এম এ জব্বার আরও বলেন, "প্রধানমন্ত্রী সব সমস্যা ধৈর্য ধরে শুনেছেন এবং কিছু বিষয় তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। এছাড়া কিছু বিষয়ে তিনি নোট নিয়েছেন, যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। নবগঠিত পরামর্শক কাউন্সিলের বৈঠক প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত হবে। আগামী দুই বছরের মধ্যে এই কাউন্সিল বিনিয়োগের সকল বটলনেক বা বাধা দূর করবে।"

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান / ব্যবসায়ী নেতা / বিনিয়োগ / অ্যাডভাইজারি কাউন্সিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • সব উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণের চিন্তা চলছে: সংসদে প্রধানমন্ত্রী
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
  • শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
  • শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কাল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, গঠিত হচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net