Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 05:25 pm
Last modified: 31 March, 2026, 06:02 pm

Related News

  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত
  • মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ

ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত

এই ঘটনায় রাতেই ডিএমপির রমনা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন 'মায়ের ডাক'-এর অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী মুশফিকুর রহমান জোহান।
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 05:25 pm
Last modified: 31 March, 2026, 06:02 pm
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন বিষয়ক তথ্যচিত্র নির্মাণের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন 'মায়ের ডাক'-এর অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা। 

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপি'র মহাপরিচালক (ডিজি) খালেদা বেগমের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা করেছে। এতে মানবাধিকার কর্মী মুশফিকুর রহমান জোহানসহ চারজন চলচ্চিত্র নির্মাতা আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের মাথায় আঘাত লেগেছে। তবে তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছেন।

এই ঘটনায় রাতেই ডিএমপির রমনা থানায় একটি লিখিত অভিযোগও করেছেন মুশফিকুর রহমান জোহান।

এদিকে, ঘটনার পর অভিযুক্ত চিত্রগ্রাহক মো. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল ডিএফপির পক্ষ থেকে দেওয়া এক সার্কুলারের এ তথ্য জানানো হয়েছে।

মুশফিকুর রহমান জোহান অভিযোগ করেন, তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) জন্য জুলাই বিষয়ক একটি ডকুমেন্টারি নির্মাণের দায়িত্ব পাই। আমি পরিচালক হিসেবে কাজটি সম্পন্ন করে অনেক আগেই জমা দিয়েছিলাম।

গতকাল সেই কাজের বকেয়া বিল নেওয়ার জন্য আমরা ডিএফপিতে যাই। সেখানে আমি ছাড়াও আরও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা তাদের বকেয়া বিলের জন্য সেখানে যান।

তিনি আরও অভিযোগ করেন, দুপুর ২টায় আমাদের ডাকা হলেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। পরে মহাপরিচালক (ডিজি) উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় ডিএফপির চিত্রগ্রাহক মশিউর রহমান আমাদের হুমকি ধামকি দেন এবং প্রাপ্য সরকারি অনুদান না দিতে অধিদপ্তরের ডিজিকে চাপ প্রয়োগ করেন।

এছাড়াও আমাদের চলে যেতে বলে। তা না হলে আমাদের মেরে বের করে দেওয়ার হুমকি দেন। আমরা ডিজির রুম থেকে বের না হলে প্রায় ১০ মিনিট পর মশিউর রহমান স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জনকে ডেকে আনেন। তারা এসে আমাদের ওপর হামলা চালায়।

এই নির্মাতা অভিযোগ করেন, এ সময় আমাদের সঙ্গে থাকা গোলাপ শাহের মাথা ফেটে যায়, আব্দুর রহমানের মুখ ফেটে যায় এবং আমি নিজেও আহত হই। এ সময় তারা ওই রুমের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় আমি রমনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'

তবে এই বিষয়ে অভিযুক্ত চিত্রগ্রাহক মশিউর রহমানের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

ডিএফপি / চলচ্চিত্র নির্মাতা / হামলা / সাময়িক বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: প্রধান আসামির জামিন
  • সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • রিয়াদ বিমানবন্দর বন্ধ: ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত
  • মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net