Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়ে আশাবাদী আমরা: মার্কিন বিশেষ দূত উইটকফ

আন্তর্জাতিক

সিএনএন
28 March, 2026, 09:15 am
Last modified: 28 March, 2026, 09:22 am

Related News

  • চুক্তি না হলে হামলার হুমকি ট্রাম্পের; ইরানকে চীনের সমর্থন
  • ট্রাম্পের সফরের এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • হরমুজ নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা বিশ্বাস করছে না বিশ্ববাজার; কাটছে না উদ্বেগ, বাড়ছে তেলের দাম
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর

এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়ে আশাবাদী আমরা: মার্কিন বিশেষ দূত উইটকফ

সিএনএন
28 March, 2026, 09:15 am
Last modified: 28 March, 2026, 09:22 am
মার্কিন বিশেষ দূত উইটকফ। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এ সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ওয়াশিংটন এই বিষয়ে অত্যন্ত আশাবাদী।

মিয়ামিতে আয়োজিত এক সম্মেলনে উইটকফ বলেন, 'আমরা মনে করি এ সপ্তাহেই আলোচনা হতে পারে। আমরা অবশ্যই এর জন্য আশাবাদী। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে, যা একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ।' তিনি আরও যোগ করেন, 'আলোচনার সময়সীমা বাড়ানো হয়েছে এবং আমরা একে বাস্তবসম্মত ও ইতিবাচক হিসেবে দেখছি।'

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধের অবসানে ট্রাম্প প্রশাসনের দেওয়া ১৫-দফা প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক উত্তর এখনও তেহরানের পক্ষ থেকে আসেনি। তবে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইতিমধ্যে ওই প্রস্তাব প্রত্যাখ্যানের খবর দিয়েছে।

রুবিও সিএনএনকে বলেন, 'আমরা এখনও উত্তর পাইনি। তবে আমরা ইরানের ব্যবস্থা থেকে কিছু বার্তা ও ইঙ্গিত পেয়েছি যে তারা নির্দিষ্ট কিছু বিষয়ে কথা বলতে আগ্রহী।' 

রুবিও আরও জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে এটি নিশ্চিত হতে চাইছে যে আলোচনার টেবিলে ইরানের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় অনেক নেতার মৃত্যু হয়েছে, যার ফলে তেহরানের নতুন প্রতিনিধি দল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / স্টিভ উইটকফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • চুক্তি না হলে হামলার হুমকি ট্রাম্পের; ইরানকে চীনের সমর্থন
  • ট্রাম্পের সফরের এক সপ্তাহ আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • হরমুজ নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা বিশ্বাস করছে না বিশ্ববাজার; কাটছে না উদ্বেগ, বাড়ছে তেলের দাম
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net