Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 March, 2026, 03:40 pm
Last modified: 26 March, 2026, 04:03 pm

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১,০৪৪
  • পদ্মা জেনারেল হাসপাতালে শিশু মৃত্যুতে অবহেলার প্রমাণ মেলেনি: স্বাস্থ্য অধিদপ্তর
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৩০
  • রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু প্রতিস্থাপন

রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট: দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু

ডা. মোস্তফা কামাল জানান, রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় সেসব এলাকা থেকেও গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানো হয়। ফলে আইসিইউ ওয়ার্ডে সব সময়ই অতিরিক্ত চাপ থাকে। ১২টি শয্যার বিপরীতে প্রতিদিন ৩০ থেকে ৪০টি শিশু সিরিয়ালে থাকে।
টিবিএস রিপোর্ট
26 March, 2026, 03:40 pm
Last modified: 26 March, 2026, 04:03 pm
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংকটে গত দুই সপ্তাহে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মাসের ১০ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে আইসিইউতে ভর্তির সুযোগ না পেয়ে এসব শিশু মারা যায়। 

ডা. মোস্তফা কামাল জানান, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ শয্যার একটি আইসিইউ ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ১২টি শয্যা প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য এবং ১৬টি শয্যা জেরিয়াট্রিক রোগীদের জন্য। বাকি ১২টি শয্যা শিশুদের জন্য নির্ধারিত থাকলেও সেগুলো মূলত হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় চালু করা হয়েছে, যেগুলোর কোনো দাপ্তরিক অনুমোদন নেই। 

তিনি আরও জানান, রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় সেসব এলাকা থেকেও গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানো হয়। ফলে আইসিইউ ওয়ার্ডে সব সময়ই অতিরিক্ত চাপ থাকে। ১২টি শয্যার বিপরীতে প্রতিদিন ৩০ থেকে ৪০টি শিশু সিরিয়ালে থাকে। এমনকি আজকেও ৪৮টি শিশু আইসিইউতে ভর্তির অপেক্ষায় সিরিয়ালে ছিল। 

ডা. মোস্তফা কামাল আক্ষেপ করে বলেন, 'আইসিইউতে ভর্তির জন্য অপেক্ষমাণ সব রোগীই সংকটাপন্ন অবস্থায় থাকে। ফলে কাউকে বাদ দিয়ে কাউকে আগে সিরিয়াল দেওয়ার সুযোগ নেই। আইসিইউ সুবিধা না পেয়ে ভর্তির জন্য অপেক্ষমাণ এসব রোগীদের মধ্যে থেকেই প্রতিদিন শিশু মারা যাচ্ছে। আইসিইউতে ভর্তি করা গেলে হয়তোবা তাদের বাঁচানো সম্ভব হতো। এজন্য আইসিইউ সুবিধা বাড়ানো ছাড়া কোনো উপায় নাই।' 

হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম জানান, হাসপাতালে ব্যাপক আইসিইউ সংকট রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক রোগী এখানে ভর্তি হওয়ায় প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। তারা সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি সেবা দিয়ে যাচ্ছেন। 

পরিচালক জানান, গতকালও হাসপাতালের দুটি ইউনিটে শিশু রোগী ভর্তি ছিল ৭৫০ জন, অথচ ওই দুই ইউনিটে মোট শয্যা সংখ্যা মাত্র ১৬০টি। তিনি বলেন, 'এই ব্যাপক পরিমাণ রোগীর ৫ শতাংশেরও আইসিইউ সুবিধার প্রয়োজন হলে প্রতিদিন ৩৫ থেকে ৪০ জনকে আইসিইউতে ভর্তির দরকার হয়। অথচ শিশুদের জন্য আইসিইউ সুবিধা আছে মাত্র ১২টি।' 

সংকট উত্তরণের বিষয়ে তিনি বলেন, 'আইসিইউ এমন জায়গা যেখানে একবার ভর্তি হলে অবস্থার উন্নতি না হলে কিংবা মৃত্যু না হলে বের করা যায় না। তবে আমরা এই সংকট থেকে উত্তরণের চেষ্টা করছি। হাসপাতালের নতুন আরেকটা পাঁচতলা ভবনে ৫০ শয্যার আইসিইউ কমপ্লেক্স ভবন তৈরি করা হয়েছে। শুধু জনবল আর সরঞ্জামাদি পেলে আমরা আইসিইউ সুবিধা চালু করতে পারি। প্রাথমিকভাবে ২০ শয্যার নিউ বর্ন শিশুদের জন্য এনএইচসি আইসিইউ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। জনবল ও সরঞ্জামাদি পেলেই দ্রুত তা চালু করা হবে। আমরা সরকারের উচ্চ পর্যায়ে এসব বিষয় উপস্থাপন করেছি।' 

এদিকে, নগরীর টিবি পুকুর এলাকায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ শয্যার আইসিইউ সুবিধাসহ ২০০ শয্যার 'রাজশাহী শিশু হাসপাতাল'টি এখনো চালু করতে পারেনি কর্তৃপক্ষ। ভবন নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদির অভাবেই হাসপাতালটি পড়ে আছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের মতে, দ্রুত এই হাসপাতালটি চালু করা সম্ভব হলে শিশুদের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হতো।
 

Related Topics

টপ নিউজ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল / আইসিইউ / শিশু মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১৫৫
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১,০৪৪
  • পদ্মা জেনারেল হাসপাতালে শিশু মৃত্যুতে অবহেলার প্রমাণ মেলেনি: স্বাস্থ্য অধিদপ্তর
  • দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,০৩০
  • রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু প্রতিস্থাপন

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net