Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2026, 02:45 pm
Last modified: 20 March, 2026, 02:50 pm

Related News

  • উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
  • সমুদ্রবন্দরের সংকেত নামলেও সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নং সতর্ক সংকেত বহাল
  • সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত অব্যাহত
  • ঢাকাসহ ১৪ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস
  • নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না: শ্রম উপদেষ্টা

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
টিবিএস রিপোর্ট
20 March, 2026, 02:45 pm
Last modified: 20 March, 2026, 02:50 pm
ফাইল ছবি

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলার নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ মার্চ) সংস্থাটির নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে রাজশাহী, পাবনা, বগুড়া ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দক্ষিণাঞ্চলের কিছু জেলার ওপর দিয়ে শক্তিশালী ঝড়ো হাওয়া ও বৃষ্টির শঙ্কা রয়েছে। এ কারণে নৌযানগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বরিশাল অভিমুখে যাত্রারত নৌযানগুলো শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীতে চলাচলরত নৌযানগুলো বেশি ঝুঁকিতে থাকবে। তিনি আরও বলেন, "সম্ভব হলে বিকেল ৫টা পর্যন্ত নৌযানগুলোকে নোঙর করে ঝড় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঈদযাত্রার কারণে অধিকাংশ নৌযানে ধারণক্ষমতার বেশি যাত্রী রয়েছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।"

আবহাওয়াবিদদের মতে, কালবৈশাখী স্বল্পস্থায়ী হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যথাযথ সতর্কতা অবলম্বন করলে নৌ-দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব।

এর আগে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

সতর্ক সংকেত / নৌযান চলাচল / কালবৈশাখী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
  • সমুদ্রবন্দরের সংকেত নামলেও সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নং সতর্ক সংকেত বহাল
  • সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত অব্যাহত
  • ঢাকাসহ ১৪ জেলায় রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস
  • নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না: শ্রম উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net