Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 March, 2026, 07:30 pm
Last modified: 15 March, 2026, 07:33 pm

Related News

  • ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী
  • ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
  • বিনিয়োগ, চাকরি ও প্রযুক্তি: থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি পেতে বিদেশি অপারেটরদের যেসব প্রস্তাব
  • বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক
  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

মার্চের প্রথম ১৪ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ দশমিক ২০ বিলিয়ন (২২০ কোটি) ডলার।
টিবিএস রিপোর্ট
15 March, 2026, 07:30 pm
Last modified: 15 March, 2026, 07:33 pm
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরের আগে চলতি মাসে দেশে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ। মার্চের প্রথম ১৪ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ দশমিক ২০ বিলিয়ন (২২০ কোটি) ডলার।

২০২৫ সালের একই সময় রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৬২ বিলিয়ন (১৬২ কোটি) ডলার। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুপপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে একটি বেসরকারি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, "মূলত ঈদের কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়েছে। ঈদের পর এ প্রবাহ কমে আসতে পারে। স্বাভাবিকভাবেই তখন রেমিট্যান্স একটু কম আসে।"

তিনি বলেন, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যেপ্রাচ্যে থাকা প্রবাসীরদের পাঠানো রেমিট্যান্সের ওপর ঈদের পর এক ধরণের প্রভাব পড়তে পারে। কারণ সেখানে প্রবাসীরা যদি কাজ করতে না পারেন, তাহলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা কিছুটা হলেও কমতে পারে।

আরেকটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক বলেন, রোববার প্রতি ডলারের জন্য প্রবাসীদের দেওয়া হচ্ছে ১২১ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা। আর এলসি নিষ্পত্তি করা হয়েছে ১২১ টাকা ২০ পয়সায়।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-আমেরিকা যৌথভাবে ইরানে আক্রমণ করে। ইরানও ইসরাইলসহ উপসাগরীয় যেসব আরব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, তাদের নিশানা করে একের পর এক মিসাইল ও ড্রোন আক্রমণ করছে। হরমুজ প্রণালি দিয়েও ইরানের অনুমতি ব্যতিত কোন জাহাজ চলাচল করতে পারছে না। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বাড়ছে।

তাছাড়া গত সপ্তহে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন অর্থনীতিবিদরা। বৈঠক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ধরে রাখার চেষ্টা করবে। তাতে বাজারে এক রকম সংকেত পাওয়া যায় যে, কেন্দ্রীয় ব্যাংক সহজেই ডলার বিক্রি করবে না। এজন্য ব্যাংকগুলো বেশি দামে রেমিট্যান্স কেনা শুরু করে।

বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, সামনে নতুন বিনিয়োগ বাড়লে এলসি খোলার চাহিদা বাড়বে। তখন ব্যাংকগুলোতে ডলার চাহিদা বাড়বে। এজন্য ব্যাংকগুলোও বেশি দামে ডলার কিনছে।

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / বাংলাদেশ / ঈদুল ফিতর / মার্চ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ১৭-১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না: পানিসম্পদ মন্ত্রী
  • ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ ব্রডগেজ রেলকোচ
  • বিনিয়োগ, চাকরি ও প্রযুক্তি: থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি পেতে বিদেশি অপারেটরদের যেসব প্রস্তাব
  • বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক
  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net