Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 02:45 pm
Last modified: 12 March, 2026, 02:48 pm

Related News

  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য কর্মশালার আয়োজন বিএনপির
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস

সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে

বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দুও সেখানে উপস্থিত ছিলেন।
টিবিএস রিপোর্ট
12 March, 2026, 02:45 pm
Last modified: 12 March, 2026, 02:48 pm
একই সারিতে বসেছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস, কোকোর স্ত্রী শর্মিলা, তারেক রহমানের মেয়ে জাইমা ও স্ত্রী জুবাইদা রহমান। ঝবি: বিএনপি মিডিয়া সেল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সংসদের ভিভিআইপি লাউঞ্জ ও দর্শক গ্যালারিগুলো ভরে ওঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

এরপর বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন সংসদনেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা। সরকারি দলের অপর সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি সমর্থন করেন।

অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফ হোসেনের নামের প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান।

প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ সংসদের চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। সংসদ সচিবালয় বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানায়।

ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি।

এ ছাড়া বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দুও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও অধিবেশনে উপস্থিত ছিলেন।

বাম পাশের গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় করে হাসপাতালে নেওয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও দর্শক গ্যালারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা যায়।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ / প্রিথম অধিবেশন / অতিথি গ্যালারি / সাবেক প্রধান উপটদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / তারেক রহমানের স্ত্রী / জুবাইদা রহমান / মেয়ে জাইমা রহমান / কোকোর স্ত্রী / শর্মিলা রহমান সিঁথি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো
  • সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য কর্মশালার আয়োজন বিএনপির
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net