Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 05:50 pm
Last modified: 10 March, 2026, 06:01 pm

Related News

  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর

আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও তাদের নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 05:50 pm
Last modified: 10 March, 2026, 06:01 pm
ফাইল ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজতর করতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমানসংস্থাটি।

মঙ্গলবার (১০ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৩ মার্চ থেকে ঢাকা-শারজাহ রুটে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে ফ্লাইটটি রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শারজাহ থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

অন্যদিকে, আগামী ১৪ মার্চ থেকে ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি বিকেল ৫টা ৫০ মিনিটে এবং সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে ইউএস-বাংলার ফ্লাইট।

প্রতি সোমবার চট্টগ্রাম থেকে সরাসরি বিকেল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে আসবে।

শারজাহ ও আবুধাবি রুটে ১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০ অন্তর্ভুক্ত।

বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে প্রতিদিন দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও তাদের নিয়মিত ফ্লাইট চালু রয়েছে। এয়ারলাইন্সটি খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা রুটেও পুনরায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা করছে।

টিকিট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হটলাইন নম্বর ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

ঢাকা / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / আবুধাবি / ঢাকা-আবুধাবি / শারজাহ-ঢাকা / ইউএস-বাংলা এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net